বিখ্যাত এআই স্মার্টফোন ব্র্যান্ড মটোরোলা ভারতে নিয়ে এলো তাদের নতুন স্মার্টফোন মটোরোলা এজ ৭০ ফিউশন। মিড-প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনে রয়েছে বিশ্বের প্রথম ৫০ মেগাপিক্সেল সনি-লিট ৭১০ ক্যামেরা, যা ‘মোটোএআই’ প্রযুক্তির মাধ্যমে কম আলোতেও নিখুঁত ছবি এবং প্যানটোন ভ্যালিডেটেড স্কিন টোন নিশ্চিত করে। সেলফির জন্য এতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সব লেন্সেই ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
ফোনটিতে থাকছে লিনেন-ইন্সপায়ার্ড লাক্সারি ফ্যাব্রিক ফিনিশ এবং ভারতের একমাত্র ১৪৪ হার্টজ ১.৫কে কোয়াড-কার্ভড প্যানটোন ভ্যালিডেটেড ডিসপ্লে। মাত্র ৭.৯৯ মিমি পাতলা এবং ১৯৩ গ্রাম ওজনের এই ফোনে ৫২০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যা কড়া রোদেও স্বচ্ছ ভিসিবিলিটি দেবে। স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর, যা আগের তুলনায় ২৭% দ্রুত কাজ করবে। এতে রয়েছে বিশাল ৭০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৮ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং, যা মাত্র ১০ মিনিটের চার্জে সারাদিনের ব্যাকআপ দেয়। গেমারদের জন্য এতে রয়েছে ৪৪৭৩ মিমি২ ভেপার চেম্বার কুলিং সিস্টেম।
মটো এআই ২.০-এর মাধ্যমে এতে থাকছে ‘স্কেচ টু ইমেজ’, ‘এআই ইমেজ স্টুডিও’ এবং পারপ্লেক্সিটি ও গুগল জেমিনির মতো উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা। মিলিটারি গ্রেড সার্টিফায়েড এই ফোনটি অত্যন্ত মজবুত। এটি IP68 এবং IP69 রেটিং পেয়েছে, যা ধুলো ও গভীর জলে সুরক্ষার নিশ্চয়তা দেয়। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই ফোনে ৩ বছরের ওএস আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। মটোরোলা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর টি.এম. নরসিমহান বলেন, “এজ ৭০ ফিউশনের মাধ্যমে আমরা উদ্ভাবনী ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী এআই অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছি।”
