‘মোটোরোলা এজ ৭০ ম্যাক্স’ বাজারে আনলো মোটোরোলা

মোবাইল প্রযুক্তির শীর্ষস্থানীয় ব্র্যান্ড মোটোরোলা ভারতে লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোটোরোলা এজ ৭০ ম্যাক্স। সর্বাধুনিক স্ন্যাপড্রাগন®️ ৮ জেন ৫ চিপসেট সমৃদ্ধ এই ফোনে রয়েছে ৭,১০০ mAh-এর বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি, যা এক চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে রয়েছে ৯০W টার্বো পাওয়ার চার্জিং এবং ২৫W-এর দ্রুততম Qi2 ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধা।

ফোনটিতে রয়েছে ক্যাটাগরির একমাত্র কোয়াড এইচডি+ (2K) এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, যা ৭,০০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। গেমারদের জন্য এতে রয়েছে উন্নত লিকুইড মেটাল থার্মাল জেলসহ বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম। ফোনটির বডি মিলিটারি-গ্রেড (MIL-STD-810H) স্থায়িত্বসম্পন্ন এবং এটি IP68/IP69 ওয়াটারপ্রুফ রেটিং পেয়েছে।

ছবি তোলার জন্য এই ফোনে ওআইএস যুক্ত ৫০MP সোনি লিটিয়া™️ 710 প্রধান ক্যামেরা, ৮MP আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো লেন্স এবং ৩২MP ৪K সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া, এটি মোটোরোলার নতুন ক্রস-ডিভাইস এআই ইকোসিস্টেম ‘Motorola Qira’ সমৃদ্ধ প্রথম ফোন, যা লেনোভো পিসি এবং ট্যাবলেটের সঙ্গে নির্বিঘ্নে ফাইল ও কাজ শেয়ার করতে সাহায্য করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ (Hello UX) দ্বারা পরিচালিত এবং এতে থিঙ্কশিল্ড®️ নিরাপত্তা রয়েছে।

মোটোরোলা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মি. টি.এম. নরসিংহন বলেন, “মোটোরোলা এজ ৭০ ম্যাক্স-এর মাধ্যমে আমরা পারফরম্যান্স, ডিসপ্লে, ব্যাটারি এবং এআই-এর সেরা উদ্ভাবনগুলোকে এক সুতোয় বেঁধেছি। ‘Motorola Qira’-র সংযোজন প্রযুক্তিকে আরও ব্যক্তিগত ও সহজ করার ক্ষেত্রে আমাদের দূরদর্শিতার প্রতীক।”

By Business Bureau