দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘মিন্ট্রা’ তাদের বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল প্রচারাভিযানে একটি বিশেষ পুজোর আমেজ নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মুখ হিসেবে থাকছেন জনপ্রিয় তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। “শপিংয়ের জন্য যেকোনো অজুহাতই যথেষ্ট”—এই মজার থিমকে সামনে রেখে তৈরি এই বিজ্ঞাপনগুলিতে পুজোর প্যান্ডেল হপিং, ঐতিহ্যবাহী সাজপোশাক এবং উৎসবের নানা সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে।
পুজোকে সামনে রেখে পূর্ব ভারতের ক্রেতাদের জন্য মিন্ট্রার এই ‘পুজো সেল’ ইতিমধ্যে লাইভ হয়ে গিয়েছে। পূর্ব ভারতের মানুষের ফ্যাশন পছন্দকে গুরুত্ব দিয়ে এবছর গত বছরের তুলনায় ৭৫% বেশি অর্থাৎ ছেলে ও মেয়েদের পোশাক, ছোটদের জামা, সৌন্দর্য্য পণ্য এবং বাড়ির জিনিসপত্র সহ মোট ৮.৬ লক্ষ স্টাইলের বিশাল সম্ভার আনা হয়েছে।
এই ইভেন্টে বলরাম সাহা, আদি অক্ষয় অ্যান্ড কোং, ইন্ডিয়ান সিল্ক হাউস এবং আদি মোহিনী মোহন কাঞ্জিলালের মতো ২০০টিরও বেশি নামী আঞ্চলিক ব্র্যান্ডের পাশাপাশি জামদানি, লালপাড় ও বালুচরীর মতো ঐতিহ্যবাহী পোশাক বিশেষ স্থান পেয়েছে। এছাড়া ফুলিয়া, শান্তিপুরি, ধনেখালি এবং বিষ্ণুপুরের মতো বিখ্যাত তাঁত শিল্পকে জাতীয় স্তরে ডিজিটাল মার্কেটে পৌঁছে দিতে কাজ করছে এই প্ল্যাটফর্ম।
মিন্ট্রার ব্র্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ডিরেক্টর নেহা গুলাটি বলেন, “পশ্চিমবঙ্গ, অসম ও ওড়িশার ক্রেতাদের কাছে দুর্গাপূজা অত্যন্ত বড় উৎসব, যার সঙ্গে ফ্যাশন ও সাজসজ্জা ওতপ্রোতভাবে জড়িত। এবছর আমরা আরও আকর্ষণীয় কালেকশন এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মানানসই কিছু জিনিস নিয়ে এসেছি, যা গ্রাহকদের পুজোর শপিংয়ের আনন্দকে দ্বিগুণ করবে। রণবীর কাপুর ও আলিয়া ভাট এই গল্পে যেমন উষ্ণতা ও হাস্যরস যোগ করেছেন, তেমনই মিন্ট্রা ক্রেতাদের সমস্ত উৎসবের জন্য নিখুঁত জিনিস বেছে নেওয়ার সুযোগ করে দেবে।”
পুজোর আগে মিন্ট্রা নিয়ে এল বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল ক্যাম্পেইন
