তবে কি ফের বলিউডে ফিরছেন নয়নতারা? জেনে নিন বিস্তারিত

নয়নতারা দক্ষিণের বিনোদন জগতে একমাত্র ‘লেডি সুপারস্টার’। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। আর শুরুতে বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। ‘জওয়ান’ ছবির ‘চালেয়া’ গান দিয়ে দর্শকদের মন কেড়ে নেন নয়নতারা। বলিউডের সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত থেকে সরে আসছেন এই অভিনেত্রী!

তার প্রথম বলিউড সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর, অভিনেত্রী আর কোনো বলিউড সিনেমা না করার সিদ্ধান্ত নেন। কিন্তু শোনা যাচ্ছে, বলিউডে সিনেমা না করার সেই কড়া প্রতিশ্রুতি ভাঙতে চলেছেন নয়নতারা।
নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে- কার জন্য সিদ্ধান্ত বদল করছেন নয়নতারা? কোন সিনেমায় কাজ করবেন এই সুন্দরী?

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় লীলা বনসালি পরবর্তী সিনেমা ‘বৈজু বাওরা’-তে মনোযোগী। জানা গেছে, এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট ও রণবীর সিং। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নয়নথারাকে নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ‘বৈজু বাওরা’ ছবির জন্য ইতিমধ্যেই নয়নতারাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। ভানসালি ও নয়নথারা প্রাথমিক পর্যায়ের কথাবার্তা শেষ করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *