কোকেন বিতর্কে অস্থায়ী নিষেধাজ্ঞায় নিক কিরিয়স

ডোপ পরীক্ষায় কোকেনের উপস্থিতি পাওয়ায় অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়সকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)। গত জুনে মায়োর্কা ওপেনের সময় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৪ অগাস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

নিজের ভুল স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় কিরিয়স জানিয়েছেন, মায়োর্কা ওপেনের সময় তাঁর রক্তে কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ভক্ত, পরিবার, পৃষ্ঠপোষক এবং তাঁকে অনুসরণ করা শিশুদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। শাস্তির বিরুদ্ধে আপিলও করেননি।

তবে কিরিয়স জানিয়েছেন, গত কয়েক বছর ধরে চোট ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। কবজির চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে দীর্ঘ সময় কোর্টের বাইরে ছিলেন। ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র চারটি ম্যাচ খেলেছেন তিনি।

আইটিআইএ চূড়ান্ত শাস্তি ঘোষণার আগে কিরিয়স ইচ্ছাকৃতভাবে মাদক গ্রহণ করেছিলেন কি না, প্রতিযোগিতার আগে নাকি অন্য সময়ে তা ব্যবহার করেছিলেন এবং ব্যবহারের কারণ কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখবে।

By Durgasree Mitra