দিদি প্রিয়াঙ্কার অনুপস্থিতিতেই বিয়ে সারলেন পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি তার কাজিন জনপ্রিয় অভিনেত্রী বলি বিউটি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই আশা করা হয়েছিল প্রিয়াঙ্কাও তার বিয়েতে থাকবেন; কিন্তু তা হয়নি।
একটি সূত্রের খবর, পরিণীতির বিয়েতে উপস্থিত থাকার কথা থাকলেও প্রিয়াঙ্কা অনুপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে আসতে পারেননি তিনি। বিয়েতে আসার পোশাকও ঠিক করেছিলেন প্রিয়াঙ্কা!

প্রথমে সবাই ভেবেছিলেন প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের সাম্প্রতিক ব্রেকআপ বিয়েতে না আসার কারণ। তাই বরের পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন প্রিয়াঙ্কা। কিন্তু না, মিউজিক কনসার্ট নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। শনিবার রাতে মার্কিন পপ তারকা জে উলফের কনসার্টে গিয়েছিলেন এই অভিনেত্রী। কনসার্টে নীল ব্লেজার ও স্কার্টে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সেখানে তাকে আনন্দ করতে দেখা যায়!
কিন্তু ছোট বোনের বিয়েতে আসতে না পারায় মেসেজ পাঠান। সেখানে তিনি লিখেছেন, ‘আশা করি তুমি তোমার জীবনে ছবির মতোই খুশি আছো। এই গুরুত্বপূর্ণ দিনে তোমাকে অনেক ভালবাসা, আমার ছোট বোন।’

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা রবিবার (২৪ সেপ্টেম্বর) বিয়ে করেন। উদয়পুরের লীলা প্যালেসে জমকালো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা ও রাজনীতিবিদরা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *