ইসুজু মোটরস ইন্ডিয়া ১৬ থেকে ২১ জুন পর্যন্ত ‘আই-কেয়ার মনসুন ক্যাম্প’ (ISUZU I-Care Monsoon Service Camp) আয়োজন করছে। ক্যাম্প চলাকালীন ইসুজুর ডি-ম্যাক্স (D-MAX) পিক-আপ ও এসইউভি (SUV) গাড়ির মালিকরা দেশের সমস্ত অনুমোদিত ডিলার সার্ভিস সেন্টারে বিশেষ সুবিধা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ পরিষেবা পাবেন।
এই ক্যাম্পটি গাড়ির বর্ষাকালীন নির্বিঘ্ন চলাচলের লক্ষ্যে ‘ইসুজু কেয়ার’-এর (ISUZU Care) উদ্যোগে আয়োজিত হচ্ছে।
