প্রকাশ পেল শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ সিনেমার মুক্তির তারিখ

অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বহু-প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ইথা’ -র মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মণ উতেকরের পরিচালনায় ছবিটি ‘ম্যাডক ফিল্মস’-এর ব্যানারে নির্মিত হচ্ছে। মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই শ্রদ্ধার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। অভিনেত্রীকে সর্বশেষ সুপারহিট হরর-কমেডি ছবি ‘স্ত্রী ২’-এ দেখা গিয়েছিল এবং তখন থেকেই দর্শকরা তাঁর পরবর্তী প্রজেক্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রক্ষা বন্ধন উৎসবের সময় অর্থাৎ ২৮ আগস্ট ‘ইথা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। নির্মাতারা আশা করছেন যে উৎসবের এই সময়ে পারিবারিক দর্শকরা ছবিটিকে ব্যাপকভাবে গ্রহণ করবেন। শ্রদ্ধা কাপুরের পাশাপাশি রণদীপ হুডা এবং মোহাম্মদ জিশান আইয়ুবকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

‘ইথা’ হলো মহারাষ্ট্রের প্রখ্যাত লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিক বা জীবনীমূলক চলচ্চিত্র। এই ছবির মাধ্যমে তাঁর জীবনের সংগ্রাম, শিল্পসত্তা এবং লোকসংস্কৃতিতে তাঁর অবদান বড় পর্দায় তুলে ধরা হবে। শ্রদ্ধা কাপুর এই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন—এমন একটি ভূমিকা যা ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

By Arpita Debnath