কন্টাইয়ের স্কুলে ক্যাম্পেইন হোন্ডার

সচেতন ও দায়িত্বশীল পথচারী গড়ে তোলার লক্ষ্যে হোন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া & তাদের সর্বভারতীয় সড়ক নিরাপত্তা কর্মসূচি এবার নিয়ে এল পশ্চিমবঙ্গের কন্টাইয়ের নারায়ণ স্কুল এবং কন্টাই পাবলিক স্কুল-এ। এই উদ্যোগে ২৩০০-রও বেশি অংশগ্রহণকারী অনুপ্রাণিত হয়েছেন আরও সচেতন সড়ক ব্যবহারকারী হয়ে উঠতে। দেশজুড়ে যেভাবে দ্রুতগতিতে মোবিলিটি পরিবর্তিত হচ্ছে এবং দুই চাকার গাড়ির ব্যবহার যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতে সড়ক নিরাপত্তা শিক্ষার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। কন্টাইয়ে আয়োজিত এই সচেতনতা প্রচার এক সাধারণ একাডেমিক পরিবেশকে রূপান্তরিত করেছে সড়ক শৃঙ্খলা শেখার এক বাস্তব পাঠশালায়।

বিভিন্ন তথ্যপূর্ণ সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছিল—গঠনমূলক রোড সেফটি থিওরি থেকে শুরু করে ইন্টার‌্যাকটিভ আলোচনা এবং নিরাপদ রাইডিং অভ্যাসের গুরুত্ব বোঝাতে স্থির প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। হেলমেট ব্যবহার, পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং রাস্তার উপর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর বিশেষ জোর দেওয়া হয়। পুরো সেশনের সময় অংশগ্রহণকারীদের ক্রিটিক্যাল থিংকিং ব্যবহার করতে এবং সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করা হয়। লক্ষ্য ছিল শুধু তথ্য দেওয়া নয়, বরং ব্যক্তিগত দায়িত্ববোধ গড়ে তোলা।

এই উদ্যোগে নেতৃত্ব দেন এইচএমএসআই-এর প্রশিক্ষিত প্রশিক্ষকরা, যারা শিক্ষার্থীদের রোড সেফটির প্রতি এমনভাবে যুক্ত করতে পেরেছেন, যেন এটা শুধু নিয়মের বই নয়, বরং একটি মানসিকতা হয়ে ওঠে। এই সচেতনতা অভিযানটি দেশজুড়ে পরিচালিত নানা কর্মসূচির একটি অংশ, যার লক্ষ্য হল ভারতের পরবর্তী প্রজন্মের রাইডারদের মধ্যে রোড সেফটির সংস্কৃতি গড়ে তোলা। মেট্রো শহর থেকে শুরু করে টিয়ার ২ ও ৩ শহর—সব জায়গাতেই এই প্রচার চালিয়ে যাচ্ছে সংস্থা, যাতে সকল রোড ইউজারের জন্য একটি নিরাপদ যাত্রার পরিবেশ নিশ্চিত করা যায়। এইচএমএসআই যখন তার রোড সেফটি মুভমেন্ট আরও বড় পরিসরে ছড়িয়ে দিচ্ছে, তখন কন্টাইয়ের তরুণরাও সেই সচেতন ও দায়িত্ববান নাগরিকদের দলে যুক্ত হয়েছে, যারা প্রতিটি সচেতন সিদ্ধান্তের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।

By Business Bureau