প্রথম ছবিতেই সাহসী দৃশ্যে অভিনয় শানায়া কাপুরের

প্রথম ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেবেন শানায়া কাপুর। ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ ছবিতে বিক্রান্ত ম্যাসির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই সেই ছবির ঝলক সাড়া ফেলেছে বিনোদন দুনিয়ায়।

ঝলকেই একাধিক বার বিক্রান্তের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে তাঁকে। ১৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ রসায়ন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিক্রান্ত। তিনি জানিয়েছেন, ছবির চরিত্রগুলির জন্য ওয়ার্কশপ করেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে তিনি ও শানায়া পরস্পরকে স্বচ্ছন্দ বোধ করানোর চেষ্টা করেন।

বিক্রান্ত আরও বলেন, “আমরা মানুষ হিসাবে খুবই এক রকমের। আমাদের দু’জনের মধ্যে বহু মিল রয়েছে, এটা জানতে পারার পরেই আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়, যা আমাদের অভিনয়ে দেখা যাবে। দু’জনেরই দৃষ্টি নেই। তাই নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি হওয়া জরুরি।”

By Durgasree Mitra