সুনীল শেট্টির নতুন লুক শুরু হলো জল্পনা

নতুন লুক থেকেই জল্পনার সূত্রপাত। আসন্ন ছবির চরিত্রে মানানসই হওয়ার কারণে বদলে ফেললেন লুক। বেমালুম বদলে গেলো সুনীল শেট্টির লুক। বিখ্যাত দক্ষিণী পরিচালক কে কার্তিক একটি ছবি তৈরি করতে চলেছেন। এই ছবি তৈরি হবে বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদিকে নিয়ে। ছবির নাম ফাইল ‘নম্বর ৩২৩’। এই ছবিতে বিজয় মালিয়ার চরিত্রে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। আর নীরব মোদির চরিত্রে দেখা যাবে সুনীল শেট্টিকে। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ পরিচালক কার্তিক।

খবর অনুযায়ী, মুম্বই ছাড়াও লন্ডনে হবে এই ছবির শুটিং। প্রসঙ্গত, গত জুলাই মাসে আদালত অবমাননার দায়ে বিজয় মালিয়াকে জেলের সাজা শোনাল সুপ্রিম কোর্ট। ঋণখেলাপি লিকার ব্যারনকে ৪ মাস জেল এবং দু’হাজার টাকা জরিমানার সাজা শোনানো হয়েছে। জরিমানার ২ হাজার টাকা জমা দিতে হবে তাঁকে। অন্যথায় আরও দু’মাস সময় কাটাতে হবে জেলে। আদালত অবমাননার অভিযোগে মালিয়াকে এমনই সাজা শুনিয়েছে শীর্ষ আদালত।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *