শাহরুখের সাথে এক সিনেমায় দেখা যাবে সুহানাকে

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুজয় ঘোষের নতুন সিনেমায় বলিউড বাদশা শাহরুখের সঙ্গে কন্যা সুহানা একটি নতুন অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে যাচ্ছেন। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে।
হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের নতুন সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর ২০২৪ এবং শেষ হবে মার্চ ২০২৫ এর মধ্যে। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।

তবে এটা স্পষ্ট যে সুজয় ঘোষের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের।
প্রসঙ্গত, শাহরুখ খানের দুটি ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তি পেয়েছে এ বছর। আর মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড বাদশার ছবি ‘ডাঙ্কি’।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *