21
Jun
তারকা সন্তানদের রুপোলি পর্দায় পদার্পন শুরু থেকেই প্রথা হয়ে আসছে বলিউডে। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন আরও এক তারকা সন্তান। প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেট্টি পুত্র আহান শেট্টি। গত মার্চেই প্রকাশ্যে এসেছিল রুপোলি সফর শুরু করতে চলেছেন আহান। পরিচালক মিলন লুথারিয়ার ‘তড়প’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হবে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ শে সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। সেই ছবির কাজ শেষ হওয়ার আগে ব্লকবাস্টার ফ্যাঞ্চাইসি ‘আশিকী’-র তিন নম্বর ছবির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল আহান শেট্টিকে। আহানকে আশিকী ৩-র অফার দেওয়া হয়েছে, তড়প-এর শ্যুটিংয়ের ঝলক দেখেই দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। আহানের বয়সের কথা…
