05
May
ভারতীয় অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ, তামিল-তেলেগু থেকে হিন্দি সিনেমা সব জায়গায় ইলিয়ানা সফল। সম্প্রতি মা হতে চলেছেন হিন্দি সিনেমা 'বরফি'তে অভিনয় করা এক বাঙালি মেয়ে। আর তার প্রমাণ পাওয়া গেল ইনস্টাগ্রামে। সুন্দরী অভিনেত্রী ইনস্টাগ্রামে এই বার্তা জানিয়েছেন নিজেই। তিনি তার প্রথম সন্তানের আগমন ঘোষণা করতে দুটি ছবি পোস্ট করেছেন। প্রথমটিতে একটি কালো এবং সাদা পোশাকের একটি ছবি রয়েছে, যেখানে "শীঘ্রই আসছে ✨আমার ছোট্ট প্রিয়তমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না" লেখা রয়েছে। অন্যদিকে, 'মামা' লেখা একটি লকেটের ছবি পোস্ট করেছেন ইলিয়ানা। https://www.instagram.com/p/CrKERxqMSCb/?utm_source=ig_web_copy_link মাতৃত্বের সুসংবাদ জানালেও নিজের সম্পর্কের স্ট্যাটাস নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। তাই অনেক নেটিজেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন।…
