09
Feb
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত বছরই মহারাজ নিজে ঘোষণা করেছিলেন যে তাঁকে নিয়ে সিনেমা হবে। প্রাথমিক পর্যায়ে বিষয়টি অনেকের বিশ্বাস না হলেও খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এই ইস্যুতে টুইট করেছিলেন। তারপর থেকেই যেন তাঁর বায়োপিক নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। এবার সেই আলোচনা আরও বাড়বে কারণ বায়োপিকের প্রস্তুতিতে মুম্বই উড়ে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ‘লভ ফিল্মস্’, যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন, তারাই তৈরি করবে এই ছবি। সেই ছবির চিত্রনাট্য শুনতেই মুম্বই গেলেন ‘মহারাজ’। যদিও এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রে কাকে দেখা যাবে। মাঝে একবার হৃতিক রোশন এবং রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটাই জল্পনাই থেকে…
