12
Dec
নৃশংস ঘটনা, খুন হলেন হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর ছেলেই পিটিয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ! পুলিশের অনুমান, সম্পত্তির কারণে নিজের মাকে খুন করেছে ছেলে। জানা গিয়েছে, মাথায় বেসবল ব্যাট দিয়ে মেরে মেরে অভিনেত্রীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনের বাসিন্দা বীণা কাপুরকে গত ৬ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্ত শুরু হলে আসল ঘটনা সামনে আসে। তারপর বীণাদেবীর ৪৩ বছরের ছেলেকে গ্রেফতার করে তারা। পুলিশের কাছে সে নিজের দোষ স্বীকার করেছেন এমনও খবর মিলেছে। এছাড়া অভিনেত্রীর পরিচারককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে।…
