23
Jan
তৈমুরের জন্মের পর ফের একবার মা হতে চলেছেন করিনা। তাই তাঁর দিকে এখন সবার নজর। তিনি কি করছেন, কি খাচ্ছেন সব কিছুতেই নজর। তৈমুর জন্মের পর থেকেই সেলেব। তাঁর ভাই বা বোন যেই আসুক বোঝাই যাচ্ছে সকলের নজর সে দিকেই থাকবে। সূত্রের খবর অনুযায়ী ২০২১-এর মার্চেই মা হবেন বেবো। তাই এই সময় শরীরের যত্ন একটু বেশিই রাখতে হবে তাঁকে। তবে সে দিকে বেশ সচেতন খান পত্নী। তিনি নিজে হাতে কাজ করছেন, হালকা যোগা, ও নিয়ম মেনে খাওয়া দাওয়া তো আছেই। সেই সঙ্গে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ। এসব কিছু মেনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা। তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন জন্মের পর…
