16
Nov
শ্রাবন্তীর থেকে অনেকদিন ধরেই আলাদা থাকছেন স্বামী রোশন সিং। সূত্রের খবর দুর্গাপুজার আগে থেকেই শ্রাবন্তী ও রোশন আলাদা থাকছেন। ইদানিং তাদের ব্রেকআপের খবর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে শ্রাবন্তীর মুখ না খুললেও, শ্রাবন্তীর সঙ্গে আলাদা থাকার কথাটা প্রথম সংবাদমাধ্যমকে বলেন শ্রাবন্তীর বর রোশন সিংই৷ তিনি জানিয়েছিলেন, দুর্গাপুজোর অনেকদিন আগে থেকেই শ্রাবন্তী আর তিনি আলাদা থাকছেন ৷তৃতীয় বিয়েও টিকল না শ্রাবন্তীর। এদিকে রোশন সিং সেই একাকীত্ব থেকে সময় কাটাচ্ছে পাহাড়ে জঙ্গলে একাকী। তবে এত সবের মাঝে গতকালই রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ৷ ছবিতে দিয়ে দেন তারিখও ৷ ছবিতে দেখা যাচ্ছে, এক পাহাড়ি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷…
