18
Aug
ঝুলিতে রয়েছে নতুন সারপ্রাইজ। একের পর এক নতুন চমক আনছে দেব। আপাতত অভিনেতা ব্যস্ত নিজের আপকামিং ছবি ‘কিশমিশ’-এর শ্যুটিংয়ে। একঝাঁক টলি তারকাকে। দেখা যাবে ‘কিশমিশ’-এ। এর পাশাপাশি আরও এক নতুন চমক আনছে অভিনেতা। অতিথি শিল্পীর ভূমিকায় যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তরা ইতিমধ্যেই ‘কিশমিশ’-এর শ্যুটিং সেরেছেন। ‘কিশমিশ’-এ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকেও। পাশাপাশি ‘কিশমিশ’-এর সেটে হাজির হচ্ছেন শ্রাবন্তী। অন্যদিকে আগামিতে ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘সাঁঝবাতি’ পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। এখনও শ্যুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় ‘খেলাঘর’। কিন্তু তার আগেই দেবের ছবিতে অতিথি শিল্পী হিসাবে আগমন ঘটছে শ্রাবন্তীর। এর আগে দেবের সঙ্গে ‘দুজনে’, ‘সেদিন…
