ওয়ানডেতে শচীনকে টপকালেন টেলর, গড়লেন নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকরের আরও একটি রেকর্ড এবার ভেঙে গেল। জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম সময় খেলার নজির গড়েছেন।

২০০৪ সালের ২০ এপ্রিল ওয়ানডে অভিষেক হয় টেলরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ২২ বছর ৪ মাসের আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ার পূর্ণ করলেন ৪০ বছর বয়সি এই উইকেটকিপার। এর আগে ২২ বছর ৩ মাস ওয়ানডে খেলার রেকর্ড ছিল শচীনের দখলে।

টেলর অবশ্য মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ২০২১ সালে অবসরের পর আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। ২০২৫ সালে ফের ক্রিকেটে ফিরে আসেন।

শচীন ৪৬৩টি ওয়ানডেতে ১৮,৪২৬ রান ও ৪৯টি সেঞ্চুরি করেছেন। তাঁর ৪৯ সেঞ্চুরির রেকর্ডও ইতিমধ্যে বিরাট কোহলি ভেঙে দিয়েছেন।

By Durgasree Mitra