টেটলি গ্রিন টি স্লিম কেয়ার এবার তাদের প্রিমিয়াম গ্রিন টি-তে যুক্ত করল এল কার্নিটিন। বৈজ্ঞানিক পরীক্ষায় পাওয়া গিয়েছে সুষম খাদ্য ও নিয়মিত শারীরিক পরিশ্রমের পাশাপাশি এল-কার্নিটিন গ্রহণ করলে তা শরীরে জমে থাকা মেদ বা চর্বি ঝরাতে সাহায্য করে। আর যখন একে গ্রিন টি-র সাথে মেলানো হয়, তখন এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিপূরক হিসেবে কাজ করে এবং ওজন নিয়ন্ত্রণের প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলে।
এল-কার্নিটিন হলো এমন একটি পুষ্টি উপাদান যা শরীরের দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডগুলোকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে বহন করে নিয়ে যায় এবং তা ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে, এটি মূলত ফ্যাট বা চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে। এটি প্রাকৃতিকভাবে দুগ্ধজাত খাবারের মতো বিভিন্ন খাদ্যে পাওয়া যায় এবং আমাদের শরীর লাইসিন ও মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকেও এটি তৈরি করতে পারে।
টেটলি প্রতিদিনের অভ্যাস হিসেবে নিয়মিত পানের জন্য একাধিক ভেরিয়েন্টের গ্রিন টি বাজারে নিয়ে এসেছে। এই ভেরিয়েন্টটি এবার পরিচিত পানীয়ের মাধ্যমেই মেদ ঝরানোর ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। সাময়িক কোনও চটজলদি সমাধানের পরিবর্তে যারা প্রতিদিন নিয়ম মেনে অভ্যাস অনুযায়ী ধীরে ধীরে অতিরিক্ত মেদ ঝরাতে চান, তাদের জন্য টেটলি গ্রিন টি স্লিম কেয়ার একটি দুর্দান্ত সমাধান।
