‘কিং’ সিনেমার অ্যাকশন সবাইকে অবাক করে দেবে

বলিউডের কিং শাহরুখ খান তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-কে ভারতীয় সিনেমার অন্যতম সেরা অ্যাকশন ছবিতে পরিণত করতে কোনো চেষ্টাই বাকি রাখছেন না। সাম্প্রতিক খবর অনুযায়ী, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের জন্য ১০ জন প্রশিক্ষিত রুশ যোদ্ধাকে মুম্বাইয়ে নিয়ে এসেছেন।

ভিলে পার্লের একটি পুরোনো মিলের সেটে এই বিশাল দৃশ্যের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সূত্রমতে, এই হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যটির শুটিং ২৩শে মার্চ থেকে শুরু হবে এবং প্রায় এক সপ্তাহ ধরে চলবে। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে নির্মিত একটি বিশাল সেটে এই শুটিং চলবে।

ছবির টিম স্টাইলাইজড অ্যাকশনের চেয়ে বাস্তবসম্মত এবং স্বাভাবিক মারামারির কোরিওগ্রাফির ওপর বেশি মনোযোগ দিচ্ছে। উল্লেখ্য, এই দৃশ্যে শাহরুখ খানকে কোনো বডি ডাবল ছাড়াই নিজে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যাবে, যার জন্য তিনি বিশেষ প্রস্তুতিও নিয়েছেন।

By Arpita Debnath