‘সাইয়ারা’ ছবির অভিনেতার দৈন্য দশা

এই মুহূর্তে দেশজুড়ে চর্চার শীর্ষে রয়েছে ‘সাইয়ারা’। নবাগত অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি এই সিনেমা বক্স অফিসে চমক দেখিয়েছে। মাত্র দু’সপ্তাহেই বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সাইয়ারা’, পিছনে ফেলেছে একাধিক তারকাখচিত ছবি। ছবির দুই মুখ্য চরিত্র—নায়ক আহান পাণ্ডে ও নায়িকা অনীত পদ্দা—দু’জনেই প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকদের কাছ থেকে।

একদিকে ছবির সাফল্য, অন্যদিকে আরেক অভিনেতার জীবনে নেমে আসে চরম আর্থিক সংকট। ‘সাইয়ারা’ ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন রাজেশ কুমার— হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। দীর্ঘ বিরতির পর ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন তিনি।

কিন্তু এই সময়ের মধ্যে জীবনের কঠিন এক অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছে রাজেশকে। সংবাদমাধ্যমে রাজেশ জানান, ‘‘সেই সময় প্রায় ২ কোটি টাকার দেনায় ডুবে গিয়েছিলাম। বেশ কয়েক বছর ধরে এক পয়সাও উপার্জন করতে পারিনি।’’

প্রশ্ন উঠছে, এমন অবস্থা কেন হল তাঁর? জানা গিয়েছে, অভিনয়ের কাজ চলছিল ঠিকই, কিন্তু পাশাপাশি তিনি ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন। আর সেখানেই ঘটে বড় ধরনের বিপর্যয়। বিনিয়োগে ক্ষতি হওয়ায় আর্থিক দুরবস্থায় পড়তে হয় তাঁকে।

By Durgasree Mitra