বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, অবশেষে তা সমাপ্ত হলো। দেবের ‘প্রজাপতি ২’ ছবিতে নায়িকা ছোটপর্দার জ্যোতির্ময়ী কুণ্ডুই। এই ছবি নিয়ে বৈঠকে বসেছিলেন দেব সহ পরিচালক, প্রযোজকরা। গত বছরই প্রজাপতি ২ এর ঘোষণা হয়ে গিয়েছিল।
টলিপাড়ার গুঞ্জন শোনা যায়, প্রাথমিক ভাবে নাকি জ্যোতির্ময়ীকেই মনোনীত করা হয়েছে। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ‘পেখম’ নামে। এখনও পর্যন্ত একটি সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। তবে তাঁর সৌন্দর্য, অভিনয় দক্ষতা দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিল।
এবার শোনা যাচ্ছে, প্রজাপতি ২ এর হাত ধরে নাকি নতুন ভাবে আত্মপ্রকাশ করবেন জ্যোতির্ময়ী। আগামী জুলাই থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। শুটিংয়ের জন্য কলকাতার পাশাপাশি লন্ডনেও যাবে ছবির টিম। এ নিয়েও এদিন বৈঠকে আলোচনা।
