মুক্তি পেলো ছবির টিজার

জল্পনা চলছিল বিগত বেশকিছু দিন ধরেই, অবশেষে সত্যি হলো জল্পনা। বিগত নয় বছর পর আবার দেখা যাবে এই জুটিকে। সপ্তাহের শুরুতেই সামনে এল দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’ ছবির প্রথম ঝলক। বহুদিন আগেই শুটিং হয়ে গিয়েছে ছবিটির।

কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে আদৌ ছবিটি মুক্তি পাবে কিনা সেটা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। টিজার প্রকাশ নিয়ে দর্শকদের মধ্যে ছিল আলাদাই উন্মাদনা। মিনিট খানেকের টিজারে উঠে এসেছে ‘এক অসমাপ্ত প্রেম কাহিনি’। সেখানে আবারও পাশাপাশি দেখা গিয়েছে দেব শুভশ্রীকে।

দীর্ঘ নয় বছরের অপেক্ষার পর প্রিয় জুটিকে একসঙ্গে দেখে আপ্লুত, আবেগঘন ভক্তরা। পাশাপাশি এও শোনা গিয়েছিল, রুদ্রনীল ঘোষের কেরিয়ারের অন্যতম সেরা কাজ নাকি ধূমকেতু। টিজারে দেখা মিলেছে তাঁরও। ধূমকেতুর প্রচারের জন্য দেব শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখতে উদগ্রীব অনুরাগীরা।

By Arpita Debnath