হাওড়ায় আল্ট্রাভায়োলেট-এর এক্সপেরিয়েন্স স্টোর

আল্ট্রাভায়োলেট পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি নতুন এক্সপেরিয়েন্স সেন্টার খুলেছে। ঠিকানা- মির্জাপুর, আরগোরি, কদমতলা বাস স্ট্যান্ড, আন্দুল রোড, সাঁকরাইল, হাওড়া – ৭১১৩০২. ইউভি স্পেস স্টেশন হল একটি থ্রি-এস সুবিধা যা একই ছাদের নিচে টেস্ট রাইডের অভিজ্ঞতা, বিক্রয়, পরিষেবা এবং মোটরসাইকেলের আনুষাঙ্গিক সরবরাহ করে।

এখানে যেসব মডেল পাওয়া যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল এক্স-৪৭ ক্রসওভার- বিশ্বের প্রথম ক্যামেরা এবং রাডার-ইন্টিগ্রেটেড মোটরসাইকেল যার ৩২৩ কিমি আইডিসি রেঞ্জ, ১০.৩ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি প্যাক এবং উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। এফ৭৭ ম্যাচ টু এবং এফ ৭৭ সুপারস্ট্রিটে ৪০.২ এইচপি এবং ১০০ এনএম টর্কের উচ্চ বৈদ্যুতিক-কার্যক্ষমতা  রয়েছে। এই মোটরসাইকেল ২.৮ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা গতিতে দৌড়য়।

বুকিং-এর জন্য ৯৯৯ টাকা টোকেন পরিমাণ দিয়ে আল্ট্রাভায়োলেট ওয়েবসাইট খুলুন। জানা গিয়েছে ২০২৫ সালের অক্টোবরেই ডেলিভারি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

By Business Bureau