রাজ্যের বাসিন্দারা জীবন বীমা নিয়ে সচেতন: প্রকাশিত গবেষণায়

কান্তারের সহযোগিতায় বীমা সচেতনতা কমিটি (IAC-Life) কর্তৃক পশ্চিমবঙ্গের জীবন বীমা বাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে জীবন বীমা সম্পর্কে ১০০% পশ্চিমবঙ্গের বাসিন্দাই সচেতন।

৪০% উত্তরদাতা ইতিমধ্যেই একটি জীবন বীমা পলিসির মালিক, যা জাতীয় গড়ের ৩৮% এর চেয়ে কিছুটা বেশি। ৫২% পলিসিধারক ৬ বছরেরও বেশি সময় ধরে জীবন বীমায় বিনিয়োগ করেছেন, যা দীর্ঘমেয়াদী আস্থা প্রদর্শন করে। পরিবারের আর্থিক সুরক্ষা হল জীবন বীমা। একথা উল্লেখ করেছেন ৬০% পলিসিধারক এবং ৬৮% সম্ভাব্য ক্রেতা।

২৫% উত্তরদাতা আগামী ৩ মাসে জীবন বীমা কেনার পরিকল্পনা করছেন, যা ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয়। ৫১% মানুষ সঞ্চয়-সংযুক্ত জীবন বীমা পরিকল্পনা সম্পর্কে সচেতন, এবং ৬৬% মানুষ বীমা কেনার কথা বিবেচনা করছেন।

By Business Bureau