জন্মদিন টিটোদার ‘চিট ডে’। এ দিন সকাল হয়েছে লুচি, পায়েস দিয়ে। এ বার জন্মদিন পড়েছে শনিবারে, নিরামিষ খাই আমি। টিটোদা এ সব মানেন না। সব খান। দুপুরে পোলাও, পনির করেছি। আর আইসক্রিম খেতে ভালবাসেন। তাই একটা আইস কেকের অর্ডার দিয়েছি। বিকেলে কয়েক জন বন্ধু আসবেন, সকলে মিলে আড্ডা দেব’ বললেন দোলন রায়। জ্যোতিষচর্চা ছেড়ে দিয়েছেন বহু কাল। আর এ সবে বিশ্বাস নেই। নিজে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করে ডিগ্রি পেয়েছিলেন দীপঙ্কর দে এই ভাবেই জীবন রোজ এক্তু এক্তু করে বদল এনে দিচ্ছে জীবনে। স্বামীর সংসার নিয়ে এই ভাবেই প্রতিবাহিত হচ্ছে দোলন – দিপঙ্কর এর জীবন। স্বামীর জন্ম দিনে স্ম্রিতি রমন্থন করলেন দোলন রায়। “বিনোদন দুনিয়াও অনেক বদলে গিয়েছে। আমারই কেমন অস্বস্তি হয়। টিটোদার নিশ্চয়ই আরও বেশি হয়! আগে তবু কিছু মুখ ফুটে বলতেন। এখন কিচ্ছু বলেন না। কাজ পেলে মানিয়ে নিয়ে কাজ করেন। নইলে বাড়িতেই থাকেন।”- অকপট দোলন রায়।
স্বামী দীপঙ্কর- এর জন্মদিনে স্ত্রী দোলনের স্মৃতি রোমন্থন
