চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ৬.২ নম্বর পেয়ে আবারও ‘বেঙ্গল টপার’ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। খুব অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১।
এ সপ্তাহে যুগ্মভাবে তৃতীয় হয়েছে জি বাংলার ‘জোয়ারভাঁটা’ এবং স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.০ নম্বর।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’, প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৫ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক।
রেটিং চার্টে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে কে?
