বিনোদন

সলমন খানের জিমে ভ*য়াবহ আ*গুন

সলমন খানের জিমে ভ*য়াবহ আ*গুন

বলিউড অভিনেতা সলমন খানের জিম ফ্র্যাঞ্চাইজির একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকার জিমটির প্রথম তলায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লি পুলিশ দ্রুত জিমে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
Read More
২৩ বছরের কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি পার ইমরানের

২৩ বছরের কেরিয়ারে প্রথমবার একার ক্যারিশ্মায় একশো কোটির গণ্ডি পার ইমরানের

দীর্ঘ বিরতির পর ‘আওয়ারাপন ২’-এর মাধ্যমে বক্স অফিসে দুর্দান্ত কামব্যাক করেছেন অভিনেতা ইমরান হাশমি। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির বেশি ব্যবসা করে তাঁর কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করেছে।  সূত্রের খবর, ‘আওয়ারাপন ২’ প্রথম দিনে ২৩.৪০ কোটি টাকা আয় করে। এরপর কয়েক দিনে ভালো ব্যবসা ধরে রেখে বুধবার পর্যন্ত দেশে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১১.৬৩ কোটি টাকা। বিশ্বব্যাপী ছবিটির আয় এখনও পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা। এই সাফল্য ইমরানের কেরিয়ারে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ‘টাইগার থ্রি’-তে সলমন খানের সঙ্গে অভিনয় করে বড় ব্যবসা পেলেও, এবার একক নায়ক হিসেবে ‘আওয়ারাপন ২’-এর সাফল্য তাঁর নিজস্ব জনপ্রিয়তাকেই সামনে এনেছে। ইমরানের এই সাফল্যে উচ্ছ্বাস…
Read More
গুটখার বিজ্ঞাপনে শাহরুখ আইনি নোটিস পেতেই কী বললেন সানি?

গুটখার বিজ্ঞাপনে শাহরুখ আইনি নোটিস পেতেই কী বললেন সানি?

পানমশলার বিজ্ঞাপন নিয়ে আইনি জটিলতায় শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের তরফে সংশ্লিষ্ট তারকাদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও বিজ্ঞাপনের প্রচারমূলক সামগ্রী সরানোর কথা বলা হয়েছে। এরই মধ্যে এক পডকাস্টে পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সানি দেওল। তিনি জানিয়েছেন, এমন পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেন না, কারণ নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে চান না। সানির এই মন্তব্যের পরই তা শাহরুখকে উদ্দেশ্য করে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‘ডর’ ছবিকে ঘিরে একসময় শাহরুখ ও সানি দেওলের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। ছবিতে…
Read More
অস্ত্রোপচার হয়েছে কাঁধে, এখন কেমন আছেন জুনিয়র এনটিআর?

অস্ত্রোপচার হয়েছে কাঁধে, এখন কেমন আছেন জুনিয়র এনটিআর?

কাঁধের চোটের কারণে বুধবার অস্ত্রোপচার করাতে হয়েছিল অভিনেতা জুনিয়র এনটিআরকে। হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কাঁধে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং আপাতত তিনি সুস্থ রয়েছেন। অস্ত্রোপচারের পর সমাজমাধ্যমে বার্তা দিয়ে অনুরাগীদের আশ্বস্ত করেন অভিনেতা। তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানান এবং অনুরাগীদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২৭ জুলাই কাঁধে চোট লাগে কাঁধে অভিনেতার। এরপর চিকিৎসকেরা তাঁকে ছয় থেকে আট সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। যদিও কীভাবে চোট লাগে, তার সঠিক কারণ জানা যায়নি। এখন অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিক কাজকর্মে ফিরতে প্রায় দু’তিন মাস সময় লাগতে পারে বলে…
Read More
‘আওয়ারাপন’ নিয়ে মুখ খুললেন শ্রিয়া

‘আওয়ারাপন’ নিয়ে মুখ খুললেন শ্রিয়া

২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ইমরান হাশমী, শ্রিয়া সরন এবং মৃণালিনী শর্মা অভিনীত ছবি ‘আওয়ারপন’। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তীকালে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। প্রায় দুই দশক পর ছবিটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ মুক্তির আগে প্রথম ছবির প্রাথমিক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রিয়া সরন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপন’ ছবিটি মুক্তির সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। প্রথম দিকে তিনি মনে করতেন, ছবির গান ও ইমরানের অভিনয়ের জন্য দর্শক ছবিটিকে মনে রেখেছেন। তবে সময়ের সঙ্গে তাঁর ধারণা বদলায়। তাঁর উপলব্ধি, দর্শক মূলত ছবির গভীর গল্পের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পেয়েছিলেন। ‘তো ফির আও’, ‘তেরা মেরা…
Read More
ভারতীয় নিষেধাজ্ঞায় কোনও আক্ষেপ নেই আতিফের! 

ভারতীয় নিষেধাজ্ঞায় কোনও আক্ষেপ নেই আতিফের! 

প্রায় এক দশক ধরে ভারতে নতুন গান প্রকাশ করেননি পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন ও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণে বলিউডে তাঁর কাজের সুযোগ বন্ধ রয়েছে। তবে তাঁর প্রতি ভারতীয় শ্রোতাদের ভালোবাসা এখনও অটুট বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আতিফ জানান, নানা উপায়ে ভারতীয় অনুরাগীরা তাঁর গান শুনছেন। কেউ ভিপিএন ব্যবহার করছেন, আবার কেউ সিডি কপি করে অন্যদের দিচ্ছেন। যদিও তিনি পাইরেসিকে সমর্থন করেন না বলেও স্পষ্ট করেছেন। তাঁর মতে, সঙ্গীতকে সীমান্ত দিয়ে আটকে রাখা কঠিন। ভারতে কাজের সুযোগ বন্ধ হওয়াকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না আতিফ। বরং বলিউডে কাজের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে এবং পরবর্তী…
Read More
ভ*য়াবহ দু*র্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

ভ*য়াবহ দু*র্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে

গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন। রবিবার সন্ধ্যায় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমিনের সঙ্গে গাড়িতে থাকা তাঁর এক বন্ধুও সামান্য আহত হন। কোয়েম্বাটুরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় আমিনের ‘পোর্সে’ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। অন্য গাড়িতে থাকা ব্যক্তিকেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ…
Read More
‘মৃ*ত্যুর জন্য প্রস্তুত’, কনসার্টের মাঝে আবেগপ্রবণ লাকি আলি

‘মৃ*ত্যুর জন্য প্রস্তুত’, কনসার্টের মাঝে আবেগপ্রবণ লাকি আলি

সঙ্গীতশিল্পী লাকি আলির কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। সম্প্রতি এক কনসার্টে নিজের জীবন ও মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ৬৭ বছর বয়সি এই গায়ক। অনুষ্ঠানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লাকি। সেখানে তিনি বলেন, একদিন তাঁকে চলে যেতে হবে—এই সত্য তিনি জানেন এবং মৃত্যুর জন্য নিজেও প্রস্তুত। এরপর জানান, ভ্রমণের সময় তিনি সঙ্গে ইহরামের কাপড় রাখেন। যেখানেই তাঁর মৃত্যু হোক, সেখানেই যেন তাঁকে কবর দেওয়া হয়—এমন ইচ্ছাও প্রকাশ করেন তিনি। লাকির এই বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনুরাগীরা। ১৯৯০-এর দশকে ইন্ডি-পপের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন লাকি আলি। ‘ও সনম’সহ তাঁর একাধিক গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।…
Read More
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’, কেমন আছেন অভীকা?

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ‘বালিকা বধূ’, কেমন আছেন অভীকা?

ডেঙ্গুতে আক্রান্ত ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভীকা গোর। অভিনেত্রীর স্বামী মিলিন্দ চাঁদওয়ানি শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তাঁর অসুস্থতার কথা জানান। মিলিন্দের দাবি, গত পাঁচ দিন ধরে অভীকার ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। প্রথমে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। অসুস্থতার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ায় অভীকার পেশাদারিত্বের প্রশংসা করেছেন মিলিন্দ। তিনি জানান, ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও অভিনেত্রী একটি দুই দিনের শুটিং এক দিনেই শেষ করেন। এরপর কিছুদিন বিশ্রামে থাকলেও সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই দিল্লিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে যান। তাঁর এই দায়িত্ববোধ ও কাজের প্রতি নিষ্ঠায় গর্বিত…
Read More
বন্যাবিধ্বস্ত অসমের পাশে ‘মানবিক’ সলমন

বন্যাবিধ্বস্ত অসমের পাশে ‘মানবিক’ সলমন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসমে দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা সলমন খান। তাঁর সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে ত্রাণ পাঠানোর পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনে ৫০০টি বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ছয় দশকের অন্যতম ভয়াবহ বন্যায় অসমে এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে সলমনের সংস্থা প্রথম দফায় ত্রাণসামগ্রী পাঠানোর পর দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ শুরু করেছে। জানা গিয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেপালি খুঁটি এলাকায় ইতিমধ্যে প্রায় ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করা হয়েছে। অভিনেতা রণদীপ হুডার মাধ্যমে দুর্গতদের প্রয়োজন সম্পর্কে জানতে পেরে সলমন ‘গ্লোবাল শিখস’-এর সঙ্গে যৌথভাবে আরও ৫০০টি বন্যা-সহনশীল বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। অসম…
Read More