চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় পরিবর্তন। প্রথম পাঁচের তালিকায় যুক্ত হয়েছে নতুন ধারাবাহিক, তেমনই ছিটকে গিয়েছে কিছু বহুচর্চিত নাম। কিছুদিন ধরেই ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি নিয়ে সমাজমাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা চলছিল। গত সপ্তাহে প্রথম পাঁচে জায়গা করে নিলেও, এ সপ্তাহে আর সেই স্থান ধরে রাখতে পারেনি এই ধারাবাহিক। অন্যদিকে, দীর্ঘদিন পর প্রথম পাঁচে ফিরে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’।
চলতি সপ্তাহে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ‘পরিণীতা’। পারুল ও রায়ানের একটি বিশেষ দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর ধারাবাহিকটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। সেই প্রভাব টিআরপি তালিকাতেও স্পষ্ট। ৬.২ নম্বর পেয়ে এ সপ্তাহে শীর্ষস্থান দখল করেছে ‘পরিণীতা’।
৫.৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। একই নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’, তাদের প্রাপ্ত নম্বর ৫.৭। অন্যদিকে, ৫.৫ নম্বর পেয়ে চতুর্থ স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘ও মোর দরদিয়া’। ৫.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’।
