২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় মলাইকা ও অর্জুনের। তার পর থেকে একাকী বলেই শোনা যায় অর্জুনকে। মাঝে নেটপ্রভাবী কুশা কপিলার সঙ্গে নাম জড়ালেও, তা খুব একটা ঘনীভূত হয়নি। কিন্তু এ বার প্রকাশ্যে এক অন্য নারীর সঙ্গে দেখা গেল অর্জুনকে।মলাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের প্রায় দু’বছর হয়ে গিয়েছে। অবশেষে কি অর্জুন কপূরের জীবনে এল নতুন প্রেম? একটি ভিডিয়োকে কেন্দ্র করে এই প্রশ্ন উঠছে। ২০২৪ সালের মে মাসে বিচ্ছেদ হয় মলাইকা ও অর্জুনের। তার পর থেকে একাকী বলেই শোনা যায় অর্জুনকে। মাঝে নেটপ্রভাবী কুশা কপিলার সঙ্গে নাম জড়ালেও, তা খুব একটা ঘনীভূত হয়নি। কিন্তু এ বার প্রকাশ্যে এক অন্য নারীর সঙ্গে দেখা গেল অর্জুনকে।
গত এক বছরে একাধিক বার মানসিক অবসাদের কথা বলেছেন অর্জুন। অনেকেই তখন তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিয়েছিলেন। অবশেষে কি সেই দিকেই এগোচ্ছেন অর্জুন? ভারত-ইংল্যান্ডের ম্যাচ লন্ডনের লর্ডসের মাঠে একসঙ্গে দেখা গেল অর্জুন এবং অভিনেত্রী-তথা নেটপ্রভাবী সাহিবা বালিকে। ১৯ জুলাই স্টেডিয়াম থেকে তাঁদের একাধিক ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা।ম্যাচ চলাকালীন নীল পোশাকে পাশাপাশি বসে খেলা দেখছিলেন দু’জনে। একসঙ্গে তাঁদের দেখে অনেকেরই প্রশ্ন, বন্ধুত্বের বাইরে কি অন্য কোনও সম্পর্ক রয়েছে? কেউ কেউ আবার তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। এই জল্পনার মধ্যেই অনেকে মনে করিয়ে দিচ্ছেন, কয়েক দিন আগেই অর্জুনের জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন সাহিবা। অভিনেতার একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন। সবার সেরা বন্ধু। এত ওজন কমিও না। কেক খাও।” সেই শুভেচ্ছার জবাবে অর্জুন লিখেছিলেন, “তোমার অপেক্ষায় আছি।” তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অর্জুন বা সাহিবা কেউই।
অন্য দিকে, অভিনেত্রী মলাইকা অরোরার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ছিলেন অর্জুন। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু। ২০২৪ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। প্রায় ১২ বছরের বয়সের ব্যবধান নিয়ে সেই সময় বহু কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল এই জুটিকে। অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। শোনা যায়, হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে আছেন তিনি।উল্লেখ্য, শেষ ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহের সঙ্গে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ছবিতে দেখা গিয়েছিল অর্জুনকে। সম্প্রতি নেটফ্লিক্সের ‘লক আপ: সচ ইয়া সজ়া’ অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে।
