03
Oct
মুম্বইয়ে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং গুলজ়ারের সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী জয়া বচ্চন। অনুষ্ঠানটির বেশ কিছু ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে জয়ার একটি ছবি নজর কেড়েছে অনুরাগীদের। অনেকের মতে, জয়ার ও রকম ছবি নাকি ‘বিরল’। কেন? ছবিশিকারিদের সঙ্গে জয়ার সম্পর্ক যে খুব একটা মধুর নয়, তা কারও অজানা নয়। বিভিন্ন সময়ে ক্যামেরার উপস্থিতি নিয়ে প্রকাশ্যেই নিজের বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এ বার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। অনুষ্ঠানের ভিডিয়োয় গুলজ়ারের সঙ্গে হাসতে ও খোশমেজাজে কথা বলতে দেখা যায় জয়াকে। পাশেই দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। এক সময় বিগ বি-কেও উচ্চৈস্বরে হাসতে দেখা যায়। সব…
