অনেক জল্পনার পর বিয়ের পিঁড়িতে বিজয়-রশ্মিকা?

বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ইন্ডাস্ট্রি জুড়ে। প্রকাশ্যে একে অপরের সম্পর্কে সিলমোহর না দিলেও ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০২৬-এর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই নাকি বাগ্দানও সেরে ফেলেছেন তাঁরা।   

বিজয়-রশ্মিকা জুটির প্রেমের গুঞ্জন অনেকদিনের। যদিও কেউ-ই প্রকাশ্যে এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁদের একসাথে ছুটি নেওয়া, উভয়য়েরই বেড়ানোর জায়গার সাদৃশ্য, এমনকি বাগ্‌দানের খবর ছড়ানোর পর উভয়ের অনামিকায় বহুমূল্য আংটিও নজর এড়ায়নি কারও।

সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং কাছের বন্ধুরা। বিয়ের পর হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে উদ্‌যাপন করবেন নবদম্পতি।

By Durgasree Mitra