সকালে উঠে ‘ম্যাজিক জল’ খান অঙ্কিতা

চলতি বছরে ৪০-এ পা দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তবে মুখ দেখে বয়স বোঝার উপায় নেই। এখনও তাঁকে কলেজপড়ুয়া বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। কিন্তু এমন ঝকঝকে চেহারা পেতে অনেক বেগ পেতে হয়েছে অভিনেত্রীকে। সকালে উঠে অনেক ধরনের জল পান করেন তিনি। সেই জলের মধ্যেই নাকি লুকিয়ে অঙ্কিতার সৌন্দর্যের চাবিকাঠি।

সকালে ঘুম থেকে উঠে প্রথমে মেথি ও দারচিনি ভেজানো জল খান। তারপর খান জোয়ান ও জিরে গুঁড়ো দিয়ে তৈরি এক চামচ মিশ্রণ। তারপর ফের এক গ্লাস অ্যালোভেরা, লবঙ্গ, রসুন ও কেশর ভেজানো জল খান। তারপর খান শিলাজিৎ জল। সঙ্গে রয়েছে বেশ কিছু ভিটামিন সি ক্যাপসুল। অঙ্কিতা জানান, সকালে প্রাতরাশ করার আগেই ২ লিটার জল খাওয়া হয়ে যায় তাঁর। এরপর খান বিট, নারকেলের জল ও বিভিন্ন শস্যদানা দিয়ে তৈরি জুস।

এই নানা ধরনের জল ও জুস শরীর ডিটক্স করতে সাহায্য করে। ত্বক সুন্দর রাখে, ঘুমও ভালো হয়। যদিও এই জল ও জুস ছাড়াও অঙ্কিতা পান করেন এক ধরণের ‘ম্যাজিক জল’। এক গ্লাস জলে কয়েকটা কেশর মিশিয়ে বারান্দায় সূর্যের আলোয় রেখে দেন। তারপর জলের সঙ্গে ‘ইতিবাচক কথা’ বলে সেটি পান করেন। প্রতিদিন এই অভ্যাসের ফলে রীতিমতো উপকার পেয়েছেন বলে জানান অঙ্কিতা।

By Durgasree Mitra