ফরিদপুরে জেমসের কনসার্টে হামলা, কী বলছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা?

বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে আবারও প্রশ্নের মুখে পড়েছে সাংস্কৃতিক পরিসরের নিরাপত্তা। ফরিদপুরে জনপ্রিয় রকশিল্পী নগর বাউল জেমসের কনসার্টে ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার পর এবার প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের একাধিক শিল্পী। শিল্পীদের মতে, এই ঘটনা শুধু একটি কনসার্ট বানচাল হওয়া নয়, বরং বাংলার শিল্প ও শিল্পীদের উপর চলমান আক্রমণেরই প্রতিফলন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের শিল্পীমহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোচ্চার হয়েছেন জোজো, রাঘব, সিধুরাও।

২৬ ডিসেম্বর রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বার্ষিকী অনুষ্ঠানে নগর বাউল জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগেই ‘বহিরাগত’ বলে চিহ্নিত একদল জনতা জোর করে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে এবং মঞ্চ লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দর্শক ও আয়োজকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ ও নিরাপত্তার তৎপরতায় জেমস নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হলেও, এই হামলায় অন্তত ২০–২৫ জন আহত হন বলে খবর। আহতদের মধ্যে বহু স্কুলপড়ুয়াও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেন আয়োজকেরা।

By sonali