বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘আওয়ারাপন ২’

বর্তমানে দুটি বড় সিনেমার মধ্যে বক্স-অফিসে তীব্র লড়াই চলছে। আয়ের দিক থেকে সানি দেওলের সিনেমা ‘বাঁটওয়ারা ১৯৪৭’-এর চেয়ে অনেক এগিয়ে রয়েছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মুক্তির শুরু থেকেই ‘আওয়ারাপন ২’ দুর্দান্ত ফলাফল করেছে এবং ভারতে প্রথম সপ্তাহে প্রায় ১১৩.৫০ কোটি টাকার নিট আয় করেছে।

উল্লেখ্য যে, ইমরান হাশমির ২০০৭ সালের সিনেমা ‘আওয়ারাপন’ মুক্তির সময় বক্স-অফিসে খুব একটা সাফল্য পায়নি। তবে সমালোচকদের কাছে এটি ব্যাপক প্রশংসা পেয়েছিল এবং সময়ের সাথে সাথে ইমরান হাশমির অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়ে শেষ পর্যন্ত ‘কাল্ট ক্লাসিক’-এর মর্যাদা লাভ করে।

By Arpita Debnath