কোটি টাকা চেয়ে হু*মকি আয়ুষ্মানকে! নিশানায় লরেন্স বিশ্নোই গ্যাং?

ফের বলিউডে হুমকির আতঙ্ক! এবার অভিনেতা আয়ুষ্মান খুরানার কাছে কোটি কোটি টাকা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অডিওবার্তার মাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছে বলে খবর। হুমকিদাতা নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে হুমকিদাতার সঙ্গে সত্যিই বিশ্নোই গ্যাংয়ের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। অডিওবার্তার কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের নথিতে থাকা এক ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখা হচ্ছে। আয়ুষ্মানের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এর আগে বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছেও ৫ কোটি টাকা দাবি করে হুমকি-ফোন এসেছিল। প্রাথমিক তদন্তে সেটি ভুয়ো বলে সন্দেহ পুলিশের। ফলে আয়ুষ্মানের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

By Durgasree Mitra