রবিবার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। গত দু’বছর ধরে আর্টিস্ট ফোরামের কয়েকটি পদ নির্দিষ্ট থাকছে। এবছরও সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে থাকছেন রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।
আগামী এক বছরের জন্য কোষাধ্যক্ষ হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। নতুন দায়িত্ব সামলাতে তৎপর অভিনেত্রী। শিল্পীদের জন্য পুনরায় মেডিক্লেম ব্যবস্থা ফিরিয়ে আনতে চান তিনি। বাসবদত্তাকে দায়িত্ব সামলাতে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী।
চলতি বছরে সহ-সভাপতি পদে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল, ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার। কার্যকরী কমিটিতে থাকছেন কুশল চক্রবর্তী, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
