14
Sep
ফ্যাশন আইকন ও সুপারস্টার ঋত্ত্বিক রোশনকে অরবিন্দ ফ্যাশনস লিমিটেডের আমেরিকান মেন্সউইয়ার ব্র্যান্ড ‘অ্যারো’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে ঘোষণা করা হল। একইসঙ্গে তাকে নিয়ে আরম্ভ হল নতুন ক্যাম্পেন ‘অন টপ অব দ্য ওয়ার্ল্ড’। এই ঘোষণা করা হল ‘অ্যারো’র ২৫টি নতুন ‘নিউ ইয়র্ক’ স্টাইলড ফ্যাশন স্টোর লঞ্চের পূর্বে। ‘অ্যারো’র ‘অন টপ অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেনের প্রেরণা হল নিউ ইয়র্কের রকফেলার প্লাজার ১৯৩০ সালের একটি সুবিখ্যাত ফোটোগ্রাফ। সেই ১৮৫১ সাল থেকে প্রিমিয়াম এলিগ্যান্ট ফ্যাশনের কর্তৃত্ব করে আসছে‘ অ্যারো’। বর্তমানে তার তিনটি অনবদ্য কালেকশন এসেছে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে। এগুলি হল – ‘ইন্টারেস্টিং ফর্মালস’, ‘অ্যারো স্পোর্ট’ ও ‘অ্যারো নিউ ইয়র্ক’। ঋত্ত্বিক রোশনকে নিয়ে ‘অন টপ…
