বিনোদন

ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর ভারতীর

ব্যাংকক থেকে ফিরেই ধুম জ্বর ভারতীর

ব্যাংকক থেকে ফেরার পরই গুরতর অসুস্থ ভারতী সিংহ। করোনা আবহে ভেঙে পড়েছেন তিনি। দেশে এবং সারা বিশ্বে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। যদিও চিকিৎসক ও বিশেষজ্ঞেরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট তেমন উদ্বেগজনক নয়। কিন্তু নিজের শারীরিক অবস্থা নিয়ে আতঙ্কিত ভারতী। নিজের ইউটিউব চ্যানেলে নিজের পরিস্থিতির কথা ভাগ করে নিলেন কৌতুকশিল্পী। অভিনেত্রী তথা কৌতুকশিল্পী নিয়মিত ভ্লগিং-এর মাধ্যমে অনুরাগীদের সংস্পর্শে থাকেন। সম্প্রতি একটি ভিডিয়োয় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে। সেখানেই নিজের স্বাস্থ্যের বিষয়ে বলতে গিয়ে ভারতী জানান, কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর থেকে কিছুতেই জ্বর কমছে না তাঁর। এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারতী বলেন, “হর্ষ (ভারতীর…
Read More
একের পর এক সম্পত্তিতে বিনিয়োগ করে চলেছেন অমিতাভ বচ্চন

একের পর এক সম্পত্তিতে বিনিয়োগ করে চলেছেন অমিতাভ বচ্চন

আরও একবার অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন। এই নিয়ে চতুর্থ বার অযোধ্যায় জমি কিনলেন তিনি। রামমন্দির হওয়ার পর থেকেই অযোধ্যা হয়ে উঠেছে তাঁর অন্যতম পছন্দের স্থান। তাই এবারও সেখানেই বড় অঙ্কের জমি কিনলেন অভিনেতা। সূত্রের খবর, ২৫ হাজার বর্গফুটের এই জমিটি রামমন্দিরের খুব কাছেই। পাশেই রয়েছে ‘সরযূ’ নামে আরও একটি বিলাসবহুল ভবন। সেখানেও অভিনেতা বিনিয়োগ করেছেন প্রায় ১৪.৫০ কোটি টাকা। রাম জন্মভূমি মন্দির উদ্বোধনের ঠিক আগে অর্থাৎ ২০২৪-এর ২২ জানুয়ারির ঠিক আগে ৫.৫৪ কোটি টাকা দিয়ে ৫৩৭২ বর্গফুটের একটি জমি কিনেছিলেন তিনি। এবারের জমিটির জন্য খরচ করলেন ৪০ কোটি টাকা। গত এক বছর ধরে জমি, বাড়ির উপর বিনিয়োগ করছেন বিগ…
Read More
সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিলেন, এই সময়ই কোন বিপদ ঘটল অভিষেকের সঙ্গে?

সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিলেন, এই সময়ই কোন বিপদ ঘটল অভিষেকের সঙ্গে?

এই মুহূর্তে নিজের ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিষেক বচ্চন। অভিষেক ছাড়াও, অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডেরাও রয়েছেন এই ছবিতে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে পৌঁছেই বিপত্তির স্বীকার হলেন অভিনেতা। সূত্রের খবর, ট্রেলার মুক্তি অনুষ্ঠানে মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন অভিষেক। সেখানেই ঘটে যায় অঘটন। অল্পের জন্য রক্ষা পান তাড়কা। এমনিতেই গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। সারা দিন ধরে বৃষ্টি। ইতিমধ্যে লাল সর্তকতা জারি করা হয়েছে শহরে। কিন্তু কাজ থামালে তো চলবে না। এর মধ্যেই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিতাভ-পুত্র। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামছেন তিনি। ঠিক সেই সময় মাথার উপর চাঙর ভেঙে পড়ে। যদিও…
Read More
ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতেই মৌনতা ভাঙলেন বিগ-বি

ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতেই মৌনতা ভাঙলেন বিগ-বি

২০২৩ সালে ভারতীয় অর্থনীতির আকার ছিল সাড়ে তিন লক্ষ কোটি ডলার। চলতি বছর সেটাই বেড়ে পৌঁছেছে ৪.৩ লক্ষ কোটি ডলারে। দেশের আর্থিক বৃদ্ধির হার ওই অঙ্ক ছুঁয়ে ফেলতেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির ঘরে জায়গা করে নিলো ভারত। যদিও নয়াদিল্লির সামনে এখনও রয়েছে আরও তিনটি দেশ। সেগুলি হল, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানি। এ বার এ প্রসঙ্গেই মুখ খুললেন স্বয়ং বিগ-বি অমিতাভ বচ্চন। বিশেষজ্ঞদের অনুমান ২০২৮ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির দৌড়ে পিছিয়ে পড়বে জার্মানি। প্রথম তিনে জায়গা করে নেবে ভারত। এই কথাই অমিতাভ বচ্চনের কণ্ঠেও শোনা গেল। ‘অপারেশন সিঁদুর’-এর পর সমাজমাধ্যমে মৌন থাকলেও ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতেই ফের ফিরলেন তিনি।…
Read More
বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অভিনেতা মুকুল দেব

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অভিনেতা মুকুল দেব

বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন তিনি! বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া মায়ানগরীতে। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই অবাধ আনাগোনা ছিল তাঁর। প্রথম ছবি ‘দস্তক’-এ অভিনয়ের মধ্য দিয়ে নজরে আসেন তিনি। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে মালয়ালি, গুজরাতি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি। ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’– এ তাঁর অভিনয়…
Read More
ছোট ছবির বাজার ভীষণ ভাবে বাড়তে চলেছে, বড় ছবির কদর কি তা হলে কমছে?

ছোট ছবির বাজার ভীষণ ভাবে বাড়তে চলেছে, বড় ছবির কদর কি তা হলে কমছে?

বাংলা সিনেমা নিয়ে বাঙালির আবেগ চিরকালের। সম্প্রতি সেই বিশ্বাসে যেন চিড় ধরেছে! একের পর এক বাংলা ছবির মুক্তি এবং বাণিজ্যে ব্যর্থতা— প্রেক্ষাগৃহে দর্শকের অভাব যেন সে দিকেই ইঙ্গিত করছে। এছাড়া পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দের যে কারণে যখন-তখন বাংলা ছবির শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। তবু চেষ্টার শেষ নেই। যেমন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট দু’দিন ব্যাপী ছোট ছবি এবং তথ্যচিত্রের উৎসবের আয়োজন করেছে। তারই প্রচারে উপস্থিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। বাংলা ছবির বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে কৌশিক জানান, “বিরিয়ানি, মাংস-ভাত আর ফুচকা — কোনওটার বিক্রি কি কমেছে? সমস্তটাই সমান্তরাল ভাবে রয়েছে, সব গুলোই প্রাসঙ্গিক।” তার পরেও পরিচালক…
Read More
মদ-মাংসে ঘোর আপত্তি! শাহিদ-পত্নী মীরা জানালেন তাঁর কোন বিশ্বাসের কথা?

মদ-মাংসে ঘোর আপত্তি! শাহিদ-পত্নী মীরা জানালেন তাঁর কোন বিশ্বাসের কথা?

বলিউড তারকা থেকে তাঁদের স্ত্রীদের অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। তবে রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন শাহিদ কাপূরের স্ত্রী মীরা রাজপুত। কারণ হিসাবে জানিয়েছেন তাঁর নিজস্ব বিশ্বাসের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘‘আমি একজন নিরামিষভোজী এবং আমি কী খাই সে বিষয়ে আমি খুব সতর্ক। আমি ডিম খাই না, মদ্যপান করি না এবং আমি সবসময় এ ভাবেই জীবনযাপন করেছি। যখন কেউ আমার কাছে রেস্তরাঁয় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করি। আমি তাদের বলি, এটা আমার নীতির বিরোধী। তবে তাঁদের উদ্যোগের জন্য শুভেচ্ছাবার্তা জানাই।’’ মীরা মনে করেন, সারা পৃথিবীর মানুষ তোমার পাশে নাই দাঁড়াতে পারে।…
Read More
সালমান খানের সিকান্দার সিনেমাটি ৫ দিনে ১৬৯ কোটি টাকা ছাড়িয়েছে

সালমান খানের সিকান্দার সিনেমাটি ৫ দিনে ১৬৯ কোটি টাকা ছাড়িয়েছে

সালমান খানের বহুল আলোচিত ঈদে মুক্তিপ্রাপ্ত 'সিকান্দার' হয়তো মিশ্র পর্যালোচনা পেয়েছে, কিন্তু বক্স অফিস ভিন্ন গল্প বলছে। এআর মুরুগাদোস পরিচালিত এই ছবি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৬৯.৭৮ কোটি টাকা আয় করেছে, যা ২০২৫ সালের এখন পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হিসেবে স্থান করে নিয়েছে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের তথ্য অনুসারে, 'সিকান্দার' পঞ্চম দিনে ভারত থেকে ৮.২৮ কোটি টাকা এবং বিদেশে ৩ কোটি টাকা আয় করেছে। যদিও প্রথম সপ্তাহান্তের তুলনায় এই সংখ্যা কমেছে, তবে সোমবারের মধ্যে ছবিটি ২০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।
Read More
সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য

সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য

সম্প্রতি শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। দ্বিতীয় বিয়ের পর প্রথমবার সামান্থা রুথ প্রভুর সঙ্গে দেখা যায় নাগা চৈতন্যকে। নাগা বলেছিলেন যে কোনও সম্পর্ক শেষ করার আগে তিনি 1000 বার চিন্তা করেন কারণ একটি সম্পর্ক ভেঙে যায়। সামান্থা এবং নাগা চৈতন্য 2017 সালে বিয়ে করেন। তাই তারা 2021 সালে ডিভোর্স হয়ে আলাদা হয়ে যান। এখন প্রায় 4 বছর পর, তিনি সামান্থার সাথে বিবাহবিচ্ছেদের বিষয়ে তার নীরবতা ভেঙেছেন। নাগা বললেন, আমাদের পথ আলাদা হয়ে গেছে। কিছু কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে সম্মান করি। আমরা জীবনে এগিয়ে যাচ্ছি। আর কতো ব্যাখ্যা দিতে হবে…
Read More
ফারাহ খান প্রকাশ করেছেন যে SRK তাকে প্রতিটি ছবির জন্য একটি গাড়ি উপহার দেয়

ফারাহ খান প্রকাশ করেছেন যে SRK তাকে প্রতিটি ছবির জন্য একটি গাড়ি উপহার দেয়

ফারাহ একজন কোরিওগ্রাফার হিসাবে বলিউডে তার যাত্রা শুরু করেছিলেন। তিনি 'ছাইয়্যা চাইয়া' এবং 'মুন্নি'-এর মতো হিট কোরিওগ্রাফ করেছেন। 2004 সালে, ফারাহ খান 'ম্যা হুন না' দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন, যা একটি আইকনিক ব্লকবাস্টার হিসেবে আবির্ভূত হয়। ছবিটিতে বলিউডের বাদশাহ সুস্মিতা সেন, জায়েদ খান, অমৃতা রাও এবং সুনীল শেঠি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ফারাহ ও শাহরুখ 'ওম শান্তি ওম'-এর মতো হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি, চলচ্চিত্র নির্মাতা প্রকাশ করেছেন যে কিং খান তাকে তার প্রতিটি ছবির জন্য একটি গাড়ি উপহার দেন। অর্চনা পুরান সিং এর ভ্লগে তার উপস্থিতির সময়, ফারাহ খান বলেছিলেন যে একজন তারকার কাছ থেকে তিনি…
Read More