বিনোদন

‘ডেটিং অ্যাপ’-এ দেবচন্দ্রিমা! কী ঘটল তাঁর সঙ্গে?

‘ডেটিং অ্যাপ’-এ দেবচন্দ্রিমা! কী ঘটল তাঁর সঙ্গে?

‘ডেটিং অ্যাপ’-এ ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি স্টোরি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।” এই ঘটনায় কিছুটা আতঙ্কিত অভিনেত্রী। তাঁর আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথা বলাও হয়েছে। যদি সেই ব্যক্তি ভেবে বসেন, অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলছেন, সেটাই চিন্তার কারণ। যদিও এই ধরনের অ্যাপের মাধ্যমে অনেকেই তাঁদের মনের মানুষ খুঁজে পেয়েছেন। অভিনেত্রী আরও লেখেন, “আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এসবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের (সংশ্লিষ্ট ব্যক্তির) সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে…
Read More
ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ চন্দন সেনের

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ চন্দন সেনের

একসময় কুষ্ঠ হলেই আক্রান্তকে একঘরে করে রাখা হত। পড়শি, আত্মীয়-বন্ধু, এমনকি অতি আপনজনের কাছ থেকেও ভীষণ খারাপ ব্যবহার জুটত তাঁদের। সময় বদলেছে। কিন্তু আজও মানসিকতার বদল ঘটেনি। এখনও ক্যানসার নিয়ে একই ছুতমার্গ রয়েছে কোথাও কোথাও। এই নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা চন্দন সেন। মঞ্চাভিনয়ের পাশাপাশি তিনি পর্দার অভিনেতাও। ‘অশোকনগর নাট্য আনন’ তাঁর সংগঠন। চন্দন বলেন, “জানেন, আমার এই সংগঠনে দু’জন অভিনেত্রী আছেন যাঁরা ক্যানসার আক্রান্ত। সেই কারণে তাঁরা তাঁদের পাড়ায় ব্রাত্য। বিয়েবাড়ি-সহ কোনও অনুষ্ঠানের আমন্ত্রণ পান না। পড়শিরা রীতিমতো এড়িয়ে চলেন তাঁদের! তাঁরা নিজেদের রোগ লুকোতে বাধ্য হন।” নিজেও ক্যানসার আক্রান্ত চন্দন। নিয়মিত চিকিৎসার মধ্যে রয়েছেন তিনি। তারপরেও রোগ…
Read More
সকালে উঠে ‘ম্যাজিক জল’ খান অঙ্কিতা

সকালে উঠে ‘ম্যাজিক জল’ খান অঙ্কিতা

চলতি বছরে ৪০-এ পা দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তবে মুখ দেখে বয়স বোঝার উপায় নেই। এখনও তাঁকে কলেজপড়ুয়া বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়। কিন্তু এমন ঝকঝকে চেহারা পেতে অনেক বেগ পেতে হয়েছে অভিনেত্রীকে। সকালে উঠে অনেক ধরনের জল পান করেন তিনি। সেই জলের মধ্যেই নাকি লুকিয়ে অঙ্কিতার সৌন্দর্যের চাবিকাঠি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মেথি ও দারচিনি ভেজানো জল খান। তারপর খান জোয়ান ও জিরে গুঁড়ো দিয়ে তৈরি এক চামচ মিশ্রণ। তারপর ফের এক গ্লাস অ্যালোভেরা, লবঙ্গ, রসুন ও কেশর ভেজানো জল খান। তারপর খান শিলাজিৎ জল। সঙ্গে রয়েছে বেশ কিছু ভিটামিন সি ক্যাপসুল। অঙ্কিতা জানান, সকালে প্রাতরাশ করার আগেই…
Read More
জন্মদিনে দক্ষিণেশ্বরে টোটা,পরিণতির রহস্য জানালেন অভিনেতা

জন্মদিনে দক্ষিণেশ্বরে টোটা,পরিণতির রহস্য জানালেন অভিনেতা

বুধবার জন্মদিন অভিনেতা টোটা রায়চৌধুরীর। সকাল থেকেই ব্যস্ত তিনি, শুটিং বা ডাবিংয়ে নয়। প্রতি বছরের নিয়ম, তিনি এদিন সকালে পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। মা ভবতারিণীর পুজো দেন। আশীর্বাদ নেন ঈশ্বরের। সংবাদমাধ্যমে টোটা বললেন, “কাজ তো সারা বছর আছে। বছরের একটা দিন আয়েশ করে পরিবারের সকলের সঙ্গে কাটানোর দিন।” সারা বছর খাওয়াদাওয়ায় প্রবল সংযমী হলেও এদিন সেক্ষেত্রে অভিনেতা নিজেকে ছাড় দেন। “অনেক বছর ভরপেট খাওয়া ছেড়ে দিয়েছি। ২২ বছরের খিদে কি আর এখন থাকে?” হাসতে হাসতে দাবি তাঁর। টোটার ভাষায়, মোটা হওয়ার যাবতীয় খাবার সেদিন তিনি খান। মায়ের হাতের পায়েস, মাংস, মিষ্টি, কেক সবই এদিন থাকে তাঁর পাতে। সময়ের গতিতে টোটা…
Read More
আবারও ধারাবাহিকে ফিরছেন সাইনা চট্টোপাধ্যায়

আবারও ধারাবাহিকে ফিরছেন সাইনা চট্টোপাধ্যায়

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পর দীর্ঘদিন টিভির পর্দায় অধরা ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। পড়াশোনার জন্য কিছু দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সাইনা। তবে ফের অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। টলিউড সূত্রের খবর, জি বাংলার একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রেই নাকি দেখা মিলবে নায়িকার। এর মধ্যেই লুক সেট হওয়ার কথা থাকলেও তা হয়নি। সম্ভবত সোমবারই সব ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে দশম শ্রেণির ছাত্রী সাইনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী তিনি। একই সাথে ‘অভিনয়’ ও ‘পড়াশোনা’ সামাল দিতে ‘হোম স্কুলিং’-এর মাধ্যমেই পড়াশোনা করছেন সাইনা।
Read More
আরাধ্যাকে মানুষ করার যাবতীয় অবদান ঐশ্বর্যার, জানালেন অভিষেক

আরাধ্যাকে মানুষ করার যাবতীয় অবদান ঐশ্বর্যার, জানালেন অভিষেক

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছেন, তাঁর জীবনে বড় প্রভাব রয়েছে, কন্যা আরাধ্যার। যদিও অভিনেতা মনে করেন, তাকে বড় করে তোলার নেপথ্যে যাবতীয় অবদান রয়েছে স্ত্রী ঐশ্বর্যার। আলফা প্রজন্মের প্রতিনিধি হয়েও আরাধ্যার কাছে মোবাইল ফোন নেই। সমাজমাধ্যমেও এখনও অনুপস্থিত সে। মেয়েকে বড় করে তোলার পিছনে ঐশ্বর্যাকে কৃতিত্ব দিতে চেয়েছেন অভিষেক। তাঁর কথায়, ‘‘বাবাদের বাইরে বেরোতে হয়। তাঁদের লক্ষ্যে পৌঁছানোর তাগিদ থাকে, কাজ করতে হয়। সেই জন্যই যে কোনও শিশুর কাছে মা সব থেকে বড় ভরসা। আমি মনে করি বাবারা কখনওই মায়েদের মতো আত্মত্যাগ করতে পারবেন না। আমাদের সন্তানকে এত ভালো ভাবে মানুষ করার নেপথ্যে রয়েছে ঐশ্বর্যাই।’’
Read More
“আমি যেমন আছি, তেমনই থাকব”—টলিউডে অবজ্ঞা, কাজের অভাব নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

“আমি যেমন আছি, তেমনই থাকব”—টলিউডে অবজ্ঞা, কাজের অভাব নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী-পরিচালক শ্রীলেখা মিত্র। পরিচালকদের গিল্ডের একাংশের অভিযোগ, ফেডারেশনের এক পরিচালকের কাজিয়ায় একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন। সেই কারণে ১৩ জন পরিচালক হাইকোর্টে পর্যন্ত গিয়েছেন। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এর মাঝেই নাম না করে এক অভিনেতা-পরিচালককে কটাক্ষ করলেন শ্রীলেখা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কিন্তু কই, কেউ তো সে নিয়ে মাথা ঘামায় না!” শ্রীলেখার দাবি, বাংলায় কাজের সুযোগ নেই বলেই আর এখানে থাকার আগ্রহও নেই তাঁর। মুম্বইয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল, তাই সেখানেও স্থায়ী হতে পারছেন না। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর…
Read More
প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালা

মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। শোনা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। শেফালি সবমিলিয়ে মোট ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। ২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। এরপর ২০০৪ সালেই ক্যামিও-র চরিত্রে বলিউডে ডেবিউ করেন, ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। ২০০২ সালে বিয়ে করলেও সেই দাম্পত্য সুখের হয়নি তাঁর। বিচ্ছেদ হয়ে যায়। বেশ কয়েক বছর অন্তরালে থাকার পর, অবশেষে পার্টনার পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। ২০১৪ সালে বিয়েও করেছেন তাঁরা। তারপর ‘বিগ বস্ ১৩’-তে অংশ নেন।…
Read More
কার প্রেমে পড়লেন মিশমি? রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

কার প্রেমে পড়লেন মিশমি? রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

লুকোচুরি বিন্দুমাত্র পছন্দ নয় তাঁর। অনেকবার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিশমি দাসের। কয়েক মাস আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে নতুন মানুষ আসলে তিনি নিশ্চয়ই জানাবেন। কথা রাখলেন মিশমি। ইনস্টাগ্রামের পাতায় বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সদ্য মুম্বই গিয়েছেন মিশমি। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর। মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি! প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই…
Read More
ফের বিপাকে অয়ন সেনগুপ্ত

ফের বিপাকে অয়ন সেনগুপ্ত

ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া (ডিএইআই)- এর সদস্য তালিকা থেকে সরে গেলেন পরিচালক-অভিনেতা অয়ন সেনগুপ্ত। সোমবার বিকেলে আলিপুরের আদালতে গিয়ে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পরিচালকদের হাই কোর্টে দায়ের করা মামলা থেকেও নাম প্রত্যাহার করে নেন অয়ন। গিল্ড ছাড়ার আগে বাকি পরিচালকদের মতো তিনিও জানিয়েছেন, চাপের মুখে নতিস্বীকার করে নয়, স্বেচ্ছায় গিল্ড ছাড়ছেন তিনি। কিন্তু বাংলা বিনোদন দুনিয়ার একাধিক ব্যক্তিত্বের অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে গিল্ড ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে। তাঁদের অভিযোগের আঙুল সেই ফেডারেশনের দিকেই। কখনও বন্ধ করে দেওয়া হচ্ছে কাজ। কখনও বাড়িতে আসছে হুমকি ফোন! সূত্রের অভিযোগ, এভাবেই নাকি ভয় দেখিয়ে পরিচালকদের গিল্ড ছাড়তে বাধ্য করছে ফেডারেশন। অয়ন…
Read More