টলিউড

ধারাবাহিকের পর এবার ওটিটিতে অভিনেত্রী দিব্যাণী

ধারাবাহিকের পর এবার ওটিটিতে অভিনেত্রী দিব্যাণী

এবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। পরিচালক  অয়ন চক্রবর্তীর পরিচালনায় প্রথম বার ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এই সিরিজে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। শ্রাবন্তীর নাতনির চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিব্যাণী। দিব্যাণীর কথায়, “পরিবারের কেউ কখনও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই ধারাবাহিকে সুযোগ পাই।“   অভিনেত্রী আরও বলেন, “একের পর এক কাজের সুযোগ আসছে আমার কাছে। এ ক্ষেত্রে সত্যিই আমি ভাগ্যবতী। প্রতিটা চরিত্রই ভিন্ন প্রকৃতির। শ্রাবন্তীদি আমার ঠাকুমা হয়েছে এই সিরিজে। মিষ্টি ঠাকুমা পেয়ে আমি খুবই খুশি।” উল্লেখ্য, বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস…
Read More
প্রবল শীতে পথ কুকুর দের নিয়ে বিশেষ উদ্যোগ তথাগত ও শ্রীলেখার

প্রবল শীতে পথ কুকুর দের নিয়ে বিশেষ উদ্যোগ তথাগত ও শ্রীলেখার

নিজের এলাকার পথকুকুর ও বেড়ালদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা নিয়েছেন শ্রীলেখা মিত্র। শ্রীলেখা‌ জানায়, “আমার এলাকার কুকুর-বেড়ালদের জন্য অনেকগুলো বস্তা কিনেছি একসঙ্গে। সেগুলি রাস্তার কোণে কোণে বিছিয়ে দিয়ে এসেছি, যেখানে সাধারণত ওরা আশ্রয় নেয়। আমার বাড়ির নীচে আমারই এক প্রিয় কুকুর কালুবাবু থাকে। ওর জন্য আমি বিছানার ব্যবস্থা করি প্রতি বছর। এবারও বাদ যায়নি। কিন্তু সকলের জন্য তো এতটা করার ক্ষমতা নেই। সদ্যোজাত বাচ্চাদের জন্যও বিছানার ব্যবস্থা করি। আর পথকুকুরদের জামা পরিয়ে দেওয়ার ব্যবস্থাও করি।” পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক নির্দেশের প্রতিবাদে নিয়মিত সরব শ্রীলেখা। অভিনেত্রীর ক্ষোভ, টলিপাড়ার কেউ তেমন ওদের কথা ভাবে না। বাড়িতে পোষ্য থাকলেও রাস্তার পশুদের জন্য…
Read More
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক

প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক

প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আর শেষরক্ষা হল না! আজ সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী। ছোটপর্দা থেকে বড়পর্দা কিংবা নাটকের মঞ্চ, সর্বত্রই শ্রাবণীর অভিনয় ছিল চোখে পড়ার মতো। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে তাঁর অসাধারণ অভিনয় দর্শকের মন জয় করে। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও সমান তালে অভিনয় করেছেন তিনি। তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিল। শ্রাবণীর এই অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।
Read More
প্রজাপতি ২’: সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গল্প

প্রজাপতি ২’: সম্পর্কের মূল্য ও পারিবারিক বন্ধনের গল্প

‘প্রজাপতি ২’ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। ছবিটির আসল শক্তি লুকিয়ে আছে তার আবেগ ও সম্পর্কের বুননে। এটি এমন এক চলচ্চিত্র, যা পরিবার নিয়ে একসঙ্গে বসে দেখার মতো। বর্তমান সময়ে যখন সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে, তখন এই ধরনের পারিবারিক গল্প দর্শকের কাছে বিশেষভাবে প্রয়োজনীয়। শিশুশিল্পী অনুমেঘা কাহালির অভিনয় ছবির অন্যতম সম্পদ। কোনও বাড়াবাড়ি বা কৃত্রিমতা ছাড়াই তার স্বাভাবিক অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায় এবং ছবির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। নায়ক দেবকে দেখা যায় একেবারে নতুন রূপে— আরও পরিণত ও সংযত। নায়কসুলভ দাপটের বদলে এখানে তাঁর অভিনয়ে রয়েছে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা। অপরাজিতা আঢ্য, মিঠুন চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায় প্রত্যেকে নিজেদের চরিত্রে অনবদ্য।…
Read More