17
May
ফ্যাশনিস্তারা প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে নায়িকাদের সাজ দেখার জন্য মুখিয়ে থাকেন। নায়িকারা কান উৎসবে কী পোশাক পরছেন, কেমন সাজছেন— সে দিকেই তাকিয়ে থাকে ফ্যাশন দুনিয়া। এ বছরের কান চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা তুঙ্গে চারদিকে। ইতিমধ্যেই বলিউডের নায়িকারা সেখানে একে একে পৌঁছতে শুরু করেছেন। উর্বশী রাউতেলা এ বছর কান চলচ্চিত্র উৎসবে নজরকারা সাজে ক্যামেরাবন্দি হলেন। গোলাপি রঙের পোশাকে অভিনেত্রীকে দেখতে লাগছিল ঠিক মতো ডল পুতুলের মতো। তবে অভিনেত্রীর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হইচই। হুবহু অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নাকি নকল করেছেন উর্বশী। অভিনেত্রীর সাজ নিয়ে চর্চার শেষ নেই। https://www.instagram.com/reel/C6_NBy-POiV/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA== আসলে দীপিকাকে খানিকটা একই ধাঁচের পোশাকে দেখা গিয়েছিল ২০১৮ সালে।…
