27
Apr
এখন সোশ্যাল মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌমিতৃষা কুন্ডু। আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর বিয়ে যত এগচ্ছে ততই তাঁকে ঘিরেও আলোচনা বাড়ছে। শোনা যাচ্ছে, গোটা মিঠাই পরিবারের সঙ্গে নাকি সম্পর্ক খারাপ হয়েছে মিঠাইয়ের। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি আদৃতের বিয়েতে আমন্ত্রিত থাকবে না সৌমিতৃষা? তবে সৌমিতৃষা এবার ইনস্টা স্টেটাসে নিজের অনুভূতি উজাড় করলেন । লিখলেন, “মনের মধ্যে খারাপ চিন্তা রেখে মুখে মিষ্টি কথা– এই সব আর আমার দ্বারা হল না।” হাওড়া নিবাসী কৌশাম্বীর আজীবনের জন্য হয়ে যাচ্ছেন আদৃতের। প্রায় দুই বছর ধরে প্রেম করছেন তাঁরা। অবশেষে সেই প্রেম বিয়েতে পরিনিতি পেতে চলেছে।আগামী ৯ মে সাতপাকে বাঁধা পড়ছেন আদৃত রায় ও কৌশাম্বী…
