বিনোদন

নতুন অতিথি নিয়ে কি ইচ্ছা প্রকাশ করলেন রণবীর?

নতুন অতিথি নিয়ে কি ইচ্ছা প্রকাশ করলেন রণবীর?

চলতি বছরের শুরুতেই দীপিকা পাড়ুকোন মা হচ্ছেন। জুটির বাড়িতে সেপ্টেম্বরেই আসতে চলেছে নতুন অতিথি। রণবীর-দীপিকা বিয়ের পাঁচ বছর পেরোতেই বাবা-মা হতে চলেছেন। শোনা যাচ্ছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন। যদিও দীপিকাকে দেখে বোঝার উপায় নেই| ইতিমধ্যেই অনেকে অবশ্য বলতে শুরু করেছেন, দম্পতি হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন। যদিও তাঁরা এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিংহ। দীপিকা এবং রণবীর বাচ্চাদের ভালবাসেন দু’জনেই। রণবীর সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিংহ। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন। যদিও একটা সময়ে রণবীর…
Read More
সলমনের নামে পুলিশে অভিযোগ ঐশ্বর্যের পরিবারের, কী করেছেন তিনি?

সলমনের নামে পুলিশে অভিযোগ ঐশ্বর্যের পরিবারের, কী করেছেন তিনি?

সলমন খান ও ঐশ্বর্য রাই একসময় বলিউডের অন্যতম চর্চিত কাপল ছিলেন। বিচ্ছেদের পর থেকে সেই চর্চা আরও বাড়তে থাকে। তাদের পুরনো সম্পর্ক নিয়ে একের পর এক নতুন তথ্য প্রতিনিয়তই সামনে আসতে থাকে। সম্পর্ক নিয়ে সম্প্রতি উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। মদ্যপ অবস্থায় ঐশ্বর্যের বাড়ির সামনে সলমন এক ভয়াবহ কাণ্ড ঘটিয়েছিলেন। যার কারণে সলমনের নামে পুলিশে অভিযোগও দায়ের করেছিল ঐশ্বর্যের পরিবার। সূত্রের খবর, একদিন মধ্য রাতে মদ্যপ অবস্থায় ঐশ্বর্যের বাড়ির সামনে এসেছিলেন তিনি। কারণ ঐশ্বর্যের সাথে তার পরিবার সলমন খানকে দেখা করতে দিচ্ছিলেন না। এই ঘটনার পরেই ঐশ্বর্যের পরিবার সলমনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর থেকেই তাদের…
Read More
শাহরুখ খান হাফ গাড়ি বডিগার্ড পাঠিয়ে দিলেন নায়িকার জন্য

শাহরুখ খান হাফ গাড়ি বডিগার্ড পাঠিয়ে দিলেন নায়িকার জন্য

শাহরুখ খান তাঁর সহ-অভিনেতাদের প্রতি তাঁর বিবেচক স্বভাব এবং সদয়ের জন্য প্রথম থেকেই পরিচিত। তাঁর ভালো ব্যবহারের কথা এবার আবারও সামনে এলো। 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমার গান 'ওয়ান টু থ্রি ফোর'-এ একসঙ্গে অভিনয় করার পর থেকেই প্রিয়ামনি শাহরুখ খানের প্রতিটি ব্যবহারের প্রশংসা করেছেন। একটি নতুন সাক্ষাৎকারে, তিনি আবার তাঁর জওয়ান সহ-অভিনেতাকে, তাঁর সহ-অভিনেতাদের প্রতি সদয় এবং বিবেচনাশীল হওয়ার জন্য প্রশংসা করেছেন। জওয়ান শ্যুটের একটি মিষ্টি পর্বের কথা প্রিয়ামণি স্মরণ করেছেন। এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রিয়ামনি বলেছেন, কিভাবে সকাল ৪ টে পর্যন্ত সিনেমার ক্রুরা চেন্নাইতে জওয়ান পরিচালক অ্যাটলির জন্মদিন উদযাপন করছিল। যখন মহিলা কাস্টদের তাঁদের হোটেলে যাওয়ার সময় হয়েছিল,…
Read More
রুক্মিণীর ফেসবুক প্রোফাইল ‘হ্যাকড’, চিন্তায় জিৎ, কিন্তু আসল বিষয়টা কী?

রুক্মিণীর ফেসবুক প্রোফাইল ‘হ্যাকড’, চিন্তায় জিৎ, কিন্তু আসল বিষয়টা কী?

শনিবার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয় রুক্মিণী মৈত্রের। অভিনেত্রী নিজেই জানান, নিশা নামের কেউ যদি মেসেজ করেন কেউ যেন উত্তর না দেন। নায়িকার প্রোফাইল হ্যাকড হওয়ায় চিন্তায় পরে গিয়েছেন জিৎ। রুক্মিণী লেখেন,‘‘সবাইকে জানাচ্ছি, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। নিশা নামের প্রোফাইল থেকে নানা রকমের মেসেজ যাচ্ছে। কোনও উত্তর দেবেন না ওই মেসেজগুলির। পুরো বিষয়টা খতিয়ে দেখছে আমার সোশ্যাল মিডিয়া টিম। খুব শীঘ্রই আবার ফিরব।” ব্যস, তার পরই অভিনেতা জিৎ আচমকা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, ‘‘আরে পাগলি, এ কী হল! আমি জানি, এগুলো দেখাশোনা করার জন্য তোমার অত্যন্ত দক্ষ একটা টিম আছে। কিন্তু, তুমি বললে আমার টিম বিষয়টা…
Read More
ভুলভুলাইয়া থ্রি’র শাড়ি কেনা হয়েছে গড়িয়াহাট থেকেই, জানেন দাম কত?

ভুলভুলাইয়া থ্রি’র শাড়ি কেনা হয়েছে গড়িয়াহাট থেকেই, জানেন দাম কত?

বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এই মুহূর্তে কলকাতায়। ভুলভুলাইয়ার শুটিং নিয়েই ব্যস্ত তিনি। এইটুকু অবধি সকলেরই জানা ছিল। ভুলভুলাইয়ার পার্ট ৩ এও দেখা যাবে বিদ্যা ব্যালনকে। জানেন এই ছবিতে শুটিং এর জন্য তার শাড়ি কোথা থেকে আসছে? হিন্দুস্থান পার্কের একটি দোকান থেকেই শাড়ি কেনা হয়েছে বিদ্যার জন্য। বাড়ির একতলাতেই সেই বুটিক। যার নাম ‘মেড ইন বেঙ্গল’। শুধু বিদ্যা নয় তৃপ্তির জন্যও এই দোকান থেকেই শাড়ি গিয়েছে। এই হ্যান্ডলুম শাড়িটার দাম শুনলেও অবাক হবেন। মাত্র ৯৫০ টাকা l
Read More
বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলেন অভিনেত্রী অবন্তিকা বন্দনাপু

বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হলেন অভিনেত্রী অবন্তিকা বন্দনাপু

ইন্ডো-আমেরিকান অভিনেত্রী সম্প্রতি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। মিউজিক্যাল কমেডি 'মিন গার্লস'-এ ভূমিকার জন্য পরিচিত ১৯ বছরের বয়সী অভিনেত্রী অবন্তিকা বন্দনাপু। জানা গিয়েছে, তাঁর নামে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে তাঁকে জনপ্রিয় ডিজনি ফিল্ম 'ট্যাংলেড'এর লাইভ-অ্যাকশন সংস্করণে রাপনজেল চরিত্রে নিয়োগ করা হয়েছে। রাজকুমারীর ভূমিকায় দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রীকে নিয়ে বহু টিকটিক ব্যবহারকারীরা তাদের হতাশা প্রকাশ করে ভিডিয়ো পোস্ট করেছেন। একজন ইউজার এক ফর্সা মহিলার কান্নার ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, 'আমার ভিতরের ছোট মেয়েটি খুবই দুঃখিত লাইভ-অ্যাকশন রাপুনজেল কাস্টিং নিয়ে।' অন্য একজন লেখেন, 'তিনি ডিজনিকে বাতিল করে দিতে চেয়েছিলেন। নেটিজেনরা নেগেটিভ কমেন্টে অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টগুলিতে ভরিয়ে দেয়। সেখানে অনেকেই কমেন্ট…
Read More
প্রকাশ্যে এসেছে সোনাক্ষীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ের প্রথম ঝলক

প্রকাশ্যে এসেছে সোনাক্ষীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ের প্রথম ঝলক

বলিউডে ছবি বা সিরিজ়ে গানের দৃশ্যায়ন এক দিনে শেষ করা প্রায় অকল্পনীয় বিষয়। অভিনেতাকে কঠিন নাচের দৃশ্যে অজস্র বার টেক দিতে হয়। আর যদি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী হন, তা হলে তো কথাই নেই| কিন্তু, ভন্সালীর সেটেই সোনাক্ষী সিন্হা অসাধ্যসাধন করেছেন। ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ের ‘তিলস্মী বাহেঁ’ গানে সোনাক্ষীর নাচ অনুরাগীদের ইতিমধ্যেই নজর কেড়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একটি টেকেই শেষ করেছিলেন ওই গানের নাচটি। তিনি একই সঙ্গে জানান, কেরিয়ারে তিনি এই প্রথম কোনও নাচের দৃশ্য এক বারে শেষ করেছেন। তবে তিনি এর জন্য ভন্সালীকেই ধন্যবাদ জানিয়েছেন। সোনাক্ষী বলেন, ‘‘প্রচণ্ড কঠিন নাচ ছিল। কিন্তু সেটা কী ভাবে করেছিলাম, আমিও জানি না। কারণ,…
Read More
ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রূপাঞ্জনা মিত্র, বয়েসের ফারাক চোখে পড়ার মত

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রূপাঞ্জনা মিত্র, বয়েসের ফারাক চোখে পড়ার মত

ফের নতুন করে সাত পাঁকে বাধা পড়তে চলেছেন জনপ্রিয় টেলিঅভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আগের বিয়ে টেকেনি। ৭ বছর আগেই ডিভোর্সের পাঠ চুকে গিয়েছিল। দীর্ঘদিন পর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি। রয়েছে একটি পাঁচ বছরের পুত্র সন্তানও। নতুন স্বামী রাতুল ছেলেকে মেনে নিয়েছেন নিঃসংকোচে। রাতুল-রূপাঞ্জনার দীর্ঘ ৬ বছরের সম্পর্ক। এমনকি গত বছরে শুরুর দিকে তারা আংটি বদলও করেছিলেন। এবার সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার পালা। জানা যাচ্ছে আগামী মাসে অথাৎ ১৯শে এপ্রিল ধূমধাম করে বিয়ের সানাই বাজবে। রূপাঞ্জনার ডিভোর্সি স্টেটাস, সিঙ্গল মাদার হওয়াটা এই সম্পর্কে বাধা হয়নি। দুজনের বয়সের ফারাক নিয়েও চিন্তিত নন রাতুল। ভালোবেসে পরস্পরের হাতটা ধরেছেন তাঁরা। দুজনের মধ্যে…
Read More
পঞ্চাশেও তাক লাগানো সৌন্দর্য, রহস্য জানালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য

পঞ্চাশেও তাক লাগানো সৌন্দর্য, রহস্য জানালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য

পঞ্চাশেও ভেটে পড়ছে জেল্লা। যার রুপে এক কোথায় মুগ্ধ গোটা পৃথিবী? তিনি আর কেউ না বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে ঐশ্বর্যর মাথায় জায়গা পেয়েছিল এই মিস ওয়ার্ল্ড খেতাব। বিশ্বের অন্যতম সুন্দরীদের মধ্যে তিনি একজন। তার শরীরে নাকি এক ফোটা খুদ নেই। কিন্তু কীকরে নিজের রুপ ধরে রেখেছেন তিনি? ফাঁস হল রহস্য। সৌন্দর্যর আসল চাবিকাটি হিসেবে ঐশ্বর্য মনে করেন হাইড্রেশনকে। তাই তিনি ত্বককে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল পান করেন। এছাড়া ছোটথেকেই ত্বকের যত্ন নিতে ভালোবাসেন রাইসুন্দরী। তবে কোন কেমিক্যাল প্রোডাক্ট নয়, ত্বকের যত্ন নিতে তিনি অ্যারোমাথেরাপিতে বিশ্বাসী। কারণ অ্যারোমাথেরাপি শরীর ও মন দুই সতেজ রাখে। ক্যামোমাইল, ইউক্যালিপটাস, স্যান্ডেলউড বিভিন্ন…
Read More
নতুন ওয়েব সিরিজ় ‘গুটিপোকা’য় পাওলি দামের সাথে আর কে কে থাকছেন?

নতুন ওয়েব সিরিজ় ‘গুটিপোকা’য় পাওলি দামের সাথে আর কে কে থাকছেন?

নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ়ের সংখ্যা বাংলায় ক্রমশ বাড়ছে। এবার তালিকায় আরও একটি সিরিজ় যুক্ত হতে চলেছে। এই সিরিজ়ে পাওলি দাম মুখ্য চরিত্রে অভিনয় করছেন। সৌভিক কুন্ডু পরিচালিত সিরিজ়টির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিরিজ়ের নাম ‘গুটিপোকা’। সূত্রের দাবি, এই সিরিজ়ে পাওলি গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করছেন। সে পেশায় শিক্ষিকা। গল্প মূলত শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে। কিন্তু আপাত ভীরু স্বভাবের পাওলি অভিনীত চরিত্রটি এক সময়ে পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ায়, তা নিয়েই সিরিজ়ের গল্প এগোবে। ইউনিটের এক সূত্রের কথায়, ‘‘এক জন মহিলার গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে উড়ানের আখ্যানকে তুলে ধরবে সিরিজ়টি।’’ এই সিরিজ়ে পাওলি ছাড়াও এক ঝাঁক…
Read More