06
Mar
মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি নগরে দুইদিনের ডব্লিউ২০ বৈঠক শুরু হয়েছে সোমবার। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। এই বৈঠকে জীবনের সর্বক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ণের দিকে গুরুত্ব আরোপ করা নিয়ে আলোচনা হয়েছে। জি২০ দেশগুলি থেকে ১৫০ জন প্রতিনিধি এই আলোচনা বৈঠকে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি বলেন, ডব্লিউ২০ নারীর ক্ষমতায়ণ বিষয়ে যথাযথ দিকনির্দেশ করতে সক্ষম। ইন্ডিয়ান প্রেসিডেন্সির জি২০ শেরপা অমিতাভ কান্ত বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহিলাদের নেতৃত্বে উন্নয়ন ইন্ডিয়ান প্রেসিডেন্সির মুখ্য বিষয় হওয়া উচিত, আর সেইজন্য ভারত মহিলা-চালিত উন্নয়নকে জি২০ প্রেসিডেন্সির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিয়েছে। ডব্লিউ২০…
