10
Dec
এক্স সিরিজের ওয়্যারলেস স্পীকার এসআরএস -এক্সভি৯০০ লঞ্চ সোনি ইন্ডিয়া। এক্সসোনি-সিরিজ রেঞ্জের সবচেয়ে শক্তিশালী এবং ব্লুটুথ পার্টি স্পিকার হল এক্সভি৯০০। সোনির এই নতুন এসআরএস-এক্সভি৯০০ স্পিকারের বোল্ড আওয়াজে গ্রাহকরা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারবেন। ৫ ডিসেম্বর থেকে সোনি সেন্টার সহ সমস্ত প্রধান ইলেকট্রনিক স্টোর এবং ই-কমার্স পোর্টালে এই স্পিকারটি পাওয়া যাবে। সোনির এই স্পিকারটির দাম ৭৯,৯৯০ টাকা। সোনির এই নতুন এসআরএস-এক্সভি৯০০ স্পিকারটিতে টিভি সাউন্ড অভিজ্ঞতার জন্য রয়েছে টিভি সাউন্ড বুস্টার। ২৫ ঘন্টার দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সহ দ্রুত চার্জিং ক্ষমতা থাকায় পার্টি চার্জ না থাকার কারণে পার্টি ব্যাহত হওয়ার কোন সম্ভাবনাই নেই। এছাড়াও এই নতুন এসআরএস-এক্সভি৯০০ স্পিকারের সাথে রয়েছে মেগা বাস এবং…
