25
Oct
ভারতের অন্যতম ফ্যাশনেবল জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক শিলিগুড়িতে তার প্রথম গ্র্যান্ড স্টোর MIA / মিয়া ওপেন করল। তানিষ্ক তার এই নতুন স্টোরটি খুলেছে মাটিগাড়াস্থিত সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে ইউনিট সি০০১০-তে। স্টোরটি উদ্বোধন করেন মিয়া তানিষ্কের বিজনেস হেড ও সেলস অ্যান্ড রিটেইল হেড শ্যামলা রমনন ও রাজীব মেনন। তানিষ্কের তার এই নতুন স্টোর মিয়ার লঞ্চ উপলক্ষে মিয়ার প্রোডাক্টের ওপর উদ্বোধনী অফার হিসেবে ২০% পর্যন্ত ছাড় দিচ্ছে। অফারটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বৈধ৷৩৬০ বর্গফুট জুড়ে বিস্তৃত মিয়ার এই স্টোরটিতে গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে মার্জিত ডিজাইনের সোনা ও হীরার গহনা তথা আংটি, ব্রেসলেট, কানের দুল, দুল, নেকওয়্যার এবং মঙ্গলসূত্রের বিস্তৃত ভাণ্ডার রয়েছে।…
