প্রাইম টাইমে চলবে ‘সাধক বামাক্ষ্যাপা’

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে দেখানো হবে ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩টি সিনেমা হলে জায়গা পেল পরিচালক সায়ন্তন ঘোষালের এই ছবি।

গত ২৪ নভেম্বর নবান্নে প্রেক্ষাগৃহ মালিক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে বাংলা ছবির জন্য পর্যাপ্ত স্ক্রিন এবং প্রাইম টাইমে শো না পাওয়ার সমস্যা নিয়ে আলোচনা হয়। নির্দেশ দেওয়া হয়, দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে প্রতিটি প্রেক্ষাগৃহে অন্তত একটি বাংলা ছবির শো রাখতে হবে।

সেই সিদ্ধান্তের পরই দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার সুযোগ আরও বাড়ল।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মা তারার ভূমিকায় রয়েছেন পায়েল দে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

By Durgasree Mitra